
নন্দিত অভিনেতা আনিসুর রহমান মিলন শ্বাসকষ্ট নিয়ে গত ৮ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা সেবা নিয়ে শনিবার (১০ অক্টোবর) বাসায় ফিরেছেন তিনি।
তবে এখনও পুরোপুরি সুস্থ নন তিনি। এক সপ্তাহের বিশ্রামে থাকবেন মিলন তার পারিবারিক সূত্রে এমনটাই জানা গেছে।
পরিবার জানায়, মিলনের শারীরিক অবস্থা দেখে তারা ভেবেছিলেন স্টোক করেছেন। তবে তেমন কিছু হয়নি। তবে পেশি ফুলে গেছে তার। সেজন্য চিকিৎসা নিতে হচ্ছে। এধরনের সমস্যা স্ট্রেস থেকেও হয়, আবার কোভিড-১৯ এর কারণেও হতে পারে। তার করোনা টেস্ট করানো হয়েছে, সেটা নেগেটিভ এসেছে।
আরও পড়ুনঃ
আমাকে চাপ দেবেন না, পুলিশকে নায়লা নাঈম
দেশে ফিরেছেন ‘রং নাম্বার’র নায়িকা
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরার পুরস্কার পেলেন ববি
বর্তমানে এই অভিনেতা স্বাভাবিক আছেন বলেই জানায় তার পরিবার। তবে এই মুহূর্তে কারও সঙ্গে যোগাযোগ করছেন না, মোবাইলফোনও বন্ধ রেখেছেন তিনি।
এম




