মানুষের অধিকার ফেরাতে ১২ ফেব্রুয়ারি ব্যালটে জবাব দিতে হবে: তারেক রহমান
দীর্ঘ দুই দশক পর সিরাজগঞ্জের মাটিতে পা রেখে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে রাজপথে ও ব্যালটে চূড়ান্ত লড়াইয়ের ডাক দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেন, মানুষের কেড়ে নেওয়া গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে।
বিকেল ৩টায় জনসভা মঞ্চে তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে উপস্থিত হলে লাখো নেতা-কর্মীর করতালিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। দীর্ঘ প্রায় ২০ বছর পর প্রিয় নেতাকে সামনে পেয়ে সিরাজগঞ্জ ও