
ইয়াবা সেবনের দায়ে শরীয়তপুর জেলা কারাগারের ৩ কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্তকৃতরা হলেন মো. সালাউদ্দিন, পলাশ হোসেন ও ফারুক হোসেন। মঙ্গলবার বিকেলে কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) তৌহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সারাদেশে মাদকবিরোধী অভিযান চলছে। কারারক্ষীরাও এর বাইরে নয়। কারাগার গুলোতেও বিশেষ নজরদারি চালানো হচ্ছে। শরীয়তপুর জেলা কারাগারের তিন কারারক্ষীর বিরুদ্ধে ইয়াবা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার তাদেরকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে শরীযতপুর জেলা কারাগারের জেলার মো. এনামূল কবীর আরটিভি অনলাইনকে বলেন, কারাগারের তিন কারারক্ষী ইয়াবা সেবন করেছে। তা প্রমাণিত হওয়ার পর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি। আমার এ রিপোর্টের ভিত্তিতে কর্তৃপক্ষ তাদের তিনজনকেই স্থায়ীভাবে বরখাস্ত করেছে। তবে এখনো আমার কাছে অফিসিয়াল কাগজপত্র পৌঁছায়নি।
আরও পড়ুন :
জেবি/এসএস



