ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

মেলায় অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু

নওগাঁ সংবাদদাতা

প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৮, ০৭:১৭ পিএম

নওগাঁর মান্দায় কালি পূজার একটি মেলায় অতিরিক্ত মদ পান করে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন আরও ১০ জন।

নিহতরা হলেন, মলয় সরকার (২৬) ও তাহের আলী (৩০)। ভর্তি করা হয়েছে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারশিমলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গেলো বুধবার উপজেলার পারশিমলা গ্রামে কালিমন্ডপে পূজা উপলক্ষে মণ্ডপ চত্বরে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। এ মেলাকে ঘিরে মণ্ডপ সংলগ্ন পূর্বধারে ভুট্টা খেতে মদপানের আসর বসে। স্থানীয় ১২-১৩ জন যুবক গভীর রাত পর্যন্ত সেখানে মদপান করেন বলে স্থানীয়রা জানান।

অতিরিক্ত মদপানে পারশিমলা গ্রামের মলয় কুমার সরকার (২৬), কুশকান্ত সরকার (২৪) সঞ্জয় কুমার (২৫), ফুলবর রহমান (২৮), আজাদ হোসেন (৩০), সায়েদ আলী (৩০), রতন কুমার (৩২), গৌতম কুমার (২৭) ও গোবিন্দ চন্দ্র (৪০), আবিদ্যপাড়া গ্রামের তাহের আলী (২৮) এবং নহলা কালুপাড়া গ্রামের এজাদুর রহমান (২৮) অসুস্থ হয়ে পড়েন।
এদের মধ্যে মলয় সরকার শুক্রবার ভোর ৫টার দিকে মারা যান। শুক্রবার বিকেলে তাহের আলী গুরুতর অসুস্থ হয়ে পড়লে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ১টার দিকে তিনি মারা যান।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, সন্ধ্যালগ্ন থেকে গভীর রাত পর্যন্ত ফতেপুর বাজার থেকে পারশিমলা বাজার পর্যন্ত রাস্তাটি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের অভয়ারণ্যে পরিণত হয়।

স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কয়েকজন ইউপি সদস্য এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা বলেন, গ্রামটি প্রত্যন্ত এলাকায় হওয়ায় পুলিশের বিচরণ খুবই কম। রাস্তাঘাটের ভঙ্গুর অবস্থার কারণে অভিযান দেয়ার আগ্রহ প্রকাশ করেন না প্রশাসন। এ সুযোগ কাজে লাগিয়ে কতিপয় ব্যক্তিরা বহাল তবিয়তে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ফতেপুর ও পারশিমলা বাজারের কতিপয় অসাধু ব্যক্তি ওষুধ ব্যবসার আড়ালে রেক্টিফাইড স্পিরিট বিক্রি করে আসছে।

উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান বলেন, অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যুর বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।

তবে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম বিষয়টি অবহিত নন বলে দাবি করেন।

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
কাদের খান সুস্থ, থেমেছে মৃত্যুর গুজব
যশোরে ধানের শীষের পোলিং এজেন্টের মৃত্যু
শিশু মৃত্যুর দায় ডেমোক্রেটদের ওপর চাপালেন ট্রাম্প
মায়ের সঙ্গে দেখা হলো না ইয়েমেনি শিশুর