
দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বের জেরে উত্তরাঞ্চলের ১১ জেলার সঙ্গে বন্ধ থাকা ঢাকার বাস চলাচল শুরু হয়েছে।
আজ বুধবার বিকেলে প্রশাসনের আশ্বাসে বাস চলাচল শুরু হয়।
এর আগে সকাল থেকে ঢাকার সঙ্গে বগুড়াসহ উত্তরাঞ্চলের ১১ জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ গতকাল মঙ্গলবার রাতে জরুরি সভা করে বুধবার সকাল থেকে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটসহ রংপুর বিভাগের আট জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধের ঘোষণা দেয়।
আরও পড়ুন:
এসএইচ/এসএস



