ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

দুই শ্রমিক সংগঠনের দ্বন্দ্বে হাজারো যাত্রীর ভোগান্তি

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০১৮, ০৬:৩০ পিএম

পরিবহন মালিক ও শ্রমিকদের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে উত্তরাঞ্চলের ১১ জেলার বাস চলাচল আচমকা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

ধর্মঘটের কারণে, ভোর থেকে বগুড়া থেকে কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। এছাড়াও ঢাকা থেকে উত্তরাঞ্চলের দিকে ছেড়ে যাওয়া সব বাস আটকে দেয়া হয়েছে বগুড়ায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে চাকরিজীবীদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। বাস না চলায় ছুটিতে থাকা অনেক চাকরিজীবী কর্মস্থলে যোগ দিতে আসতে পারছেন না ঢাকায়।

এছাড়া হঠাৎ করে ডাকা এই ধর্মঘটে অগ্রিম টিকিট কেটে রাখা যাত্রীরাও আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জেরে বগুড়ার ওপর দিয়ে বাস চলাচল বন্ধের এ কর্মসূচি ঘোষণা করেছে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
এ কারণে আন্দোলনরত শ্রমিকরা উত্তরের ১১ জেলা থেকে ঢাকামুখী এবং ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী বাসগুলো বগুড়ার শেরপুর, শাজাহানপুর, বনানী, তিনমাথা, চারমাথা ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় থামিয়ে দিচ্ছেন। এতে গন্তব্যের মাঝপথে আটকে গেছেন হাজারো যাত্রী।

বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে আজ বুধবার সকাল থেকে ঢাকার সঙ্গে বগুড়াসহ উত্তরাঞ্চলের ১১ জেলার ঢাকামুখী বাস চলাচল বন্ধ রয়েছে।

রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ গতকাল মঙ্গলবার রাতে জরুরি সভা করে বুধবার সকাল থেকে বগুড়া, নওগাঁ ও জয়পুরহাটসহ রংপুর বিভাগের আট জেলা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধের এই ঘোষণা দেয়।

বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের আহ্বায়ক মঞ্জুরুল আলম মোহন আরটিভি অনলাইনকে জানান, নওগাঁ শ্রমিক ইউনিয়নের সঙ্গে বগুড়া মোটর মালিক গ্রুপের বিরোধের সূত্র ধরে গত কয়েকদিন ধরে বগুড়ার মালিকদের বাস ঢাকার মহাখালী ও গাবতলীতে আটকে রেখেছে পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। গেলো সোমবার নওগাঁ ও বগুড়ার বিরোধ মিটে যাবার পরও ঢাকায় বগুড়ার বাস মালিকদের ৩৫টি বাস আটক করে মহাখালী এবং গাবতলীতে কাউন্টারগুলো বন্ধ করে দেয়া হয়।
বগুড়া থেকে ঢাকার মহাখালীতে চলাচলকারী শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস বন্ধের দাবিতে তারা এটি করেছে।

প্রতিবাদে গেলো সোমবার বগুড়া থেকে ঢাকায় বাস চলাচল বন্ধ রাখা হয়। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত কোনো সমঝোতা না হওয়ায় এবং আটক ৩৫টি গাড়ি ঢাকা থেকে ছেড়ে না দেয়ায় বুধবার সকাল থেকে এই অঞ্চলের সব জেলায় ঢাকামুখী কোনো বাস চলাচল করতে না দেয়ার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ পরিষদ।

আরও পড়ুন:

এসএইচ/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে হৃদপিণ্ড নিতে ফিরে এলো যাত্রীবাহী বিমান
পাশের যাত্রী মোটা হওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে মামলা
ঝুঁকি নিয়ে চুক্তিতে চলছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং
‘ধর্মঘট এমন হবে ভাবতে পারিনি’