ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ক্রীড়াপ্রতিভা অন্বেষণে নড়াইল এক্সপ্রেস

নড়াইল প্রতিনিধি

প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৮, ০৯:২৪ পিএম

‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামটা কারও কাছেই এখন অপরিচিত নয়। ‘নড়াইল হবে প্রজন্মের অন্যতম সেরা বাসস্থান’ এই লক্ষ্যকে সামনে রেখে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন যাত্রা শুরু করে। ইতোমধ্যে ফাউন্ডেশনটি দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, আইসিটি, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, পরিবেশ- পর্যটনসহ ১০টি বিষয়ে উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে।

নিজের শহরকে সেরা বাসস্থান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অসাধারণ এই উদ্যোগ হাতে নিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নড়াইলের উন্নয়নে ফাউন্ডেশনের হয়ে কাজ করছেন অনেকেই। তবে ক্রীড়াবিষয়ক দায়িত্বটা নিয়েছেন মাশরাফি নিজেই। এ নিয়ে কাজ চালাচ্ছেন জোরেশোরে। নড়াইল থেকে বের করতে চান সত্যিকারের প্রতিভাদের। তারই লক্ষ্যে গড়া হয়েছে ক্রিকেট, ফুটবল আর ভলিবলের প্রশিক্ষণ কেন্দ্র।

চলতি মাসের ৪ তারিখ থেকে এই তিন বিভাগেই শুরু হয়েছে প্রশিক্ষণ। ক্রিকেট প্রশিক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে সন্দীপ বিশ্বাস সাজু, ফুটবলে কার্তিক দাস এবং ভলিবলে তৌহিদুল ইসলামকে।

--------------------------------------------------------
আরও পড়ুন : চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২
--------------------------------------------------------

আজ শুক্রবার (২৭ এপ্রিল) বিকেলে নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনরে চেয়ারম্যান মাশরাফি বিন মুর্তজা ফুটবল, ক্রিকেট ও ভলিবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, জেলা প্রশাসক মো. এমদাদুল হক চৌধুরী, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক, দপ্তর সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ। ফুটবল, ক্রিকেট ও ভলিবলে বাছাই করা মোট ৩শ জন খোলোয়াড়দের বিনা খরচে প্রশিক্ষণ দেয়া হবে। পরে ৩শ জন থেকে বাছাই করে ৭৫ জনকে রাখা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাশরাফি বিন মুর্তজা বলেন, আমরা চাই নড়াইল থেকে ক্রিকেট, ফুটবল ও ভলিবল এই তিন বিভাগে সত্যিকারের প্রতিভা বাছাই করে আনতে। তার জন্য সব রকমের সহযোগিতা দেয়া হবে। তবে যারা ক্যাম্পে অংশগ্রহণ করেছে তাদের অবশ্যই নিয়মের মধ্য দিয়ে যেতে হবে। খেয়াল রাখতে হবে শৃঙ্খলার দিকে। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ আগামীতে দ্বিতীয় ডিভিশন ফুটবল ও ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে। এসব খেলোয়াড় উপযুক্ত প্রশিক্ষণ শেষে দেশের জাতীয় পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে। এছাড়া এ প্রশিক্ষণের ফলে এসব খেলোয়াড়দের সরকারি-বেসরকারিভাবে চাকরিতেও সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, গত ১৯ এপ্রিল ঢাকার ওয়েস্টিন হোটেলে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও বেসরকারি সংস্থা আইপিডিসি-এর সাথে একটি চুক্তি সম্পাদিত হয়। এর মাধ্যমে নড়াইলে অত্যাধুনিক জিম নির্মাণ করা হবে এবং আগামী ৩ বছর সমগ্র নড়াইল জেলার তৃণমূল পর্যায় হতে মেধাবী ফুটবল, ক্রিকেট ও ভলিবল খেলোয়াড় অন্বেষণ করে সারাবছর অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এর সমস্ত ব্যয়ভার বহন করবে আইপিডিসি।

আরও পড়ুন :

এমআর/পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
রাওয়ালপিন্ডি এক্সপ্রেসকে টপকে গেলেন নড়াইল এক্সপ্রেস
ছেলেকে নিয়ে নড়াইলে মাশরাফির ঈদ উদযাপন
নড়াইলের উন্নয়নে নড়াইল-এক্সপ্রেস