
নোয়াখালীর একলাশপুরে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার মো. আব্দুর রহিম ও রহমত উল্লাহর ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে তাদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ।
শুনানি শেষে আদালতের বিচারক মাসফিকুল হক তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
আরও পড়ুন :
নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, ভিডিও ভাইরাল
গৃহবধূকে শ্লীলতাহানির ভিডিও সরিয়ে নেয়ার নির্দেশ হাইকোর্টের
বখাটেদের প্রস্তাবে রাজি ছিলেন না ওই নারী, তাই ভিডিও ছেড়ে দেয়
ভিডিও ধারণ করে দিনের পর দিন ধর্ষণের শিকার স্কুলছাত্রীর সন্তান প্রসব
বড় বোনকে ধর্ষণের তিন বছর পর ছোট বোনকে ধর্ষণ
সুরমা থেকে সমুদ্রের উপকূল থামছে না নারীর চোখের জল
মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাক বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ঢাকায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন মামলার প্রধান আসামি বাদল ও সন্দেহভাজন দেলওয়ার। এ নিয়ে এ মামলায় নোয়াখালী ও ঢাকা থেকে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদী হয়ে রোববার (৪ অক্টোবর) রাতে ৯ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন।
এসজে




