ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

যেভাবেই হোক, আমাকে ক্রিকেটে রাখুন: সাকিব

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২১, ০১:০১ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২১, ০১:৩৩ পিএম
সাকিব আল হাসান || ছবি-আরটিভি নিউজ

২২ গজে সাকিব আল হাসান অতুলনীয়। বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা। দীর্ঘদিন ধরে ব্যাট-বলে নিজের রাজত্ব কায়েম করে আসছেন। অন্যদিকে মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে শিরোনাম হয়েছেন। শৃঙ্খলা ভঙ্গের জন্য পেয়েছেন শাস্তি। জুয়ারিদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য ছিলেন নিষিদ্ধ। সবুজ গালিচায় ফিরে নিজেকে প্রমাণও করেছেন। সম্প্রতি প্রকাশ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সমালোচনা করে আলোচনায় তার নাম।

ফেসবুক লাইভে এক সাক্ষাৎকারে ক্রিকেট বোর্ডের সভাপতি হতে আগ্রহ প্রকাশ করেছেন। জানিয়েছেন, দায়িত্ব নিলে তিনি হবেন সবচেয়ে সেরা সভাপতি। তবে বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের প্রশংসাও করতে দেখা গেছে তাকে। অন্যদিকে বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খানের নাম ধরে সমালোচনা করেছেন সাকিব।

জাতীয় দল বর্তমানে নিউজিল্যান্ডে সফর করলেও পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই স্পিনিং অলরাউন্ডার। কয়েকদিন আগেই ছেলে সন্তানের জন্ম হয়েছে। তার আগেই ছুটি নিয়েছিলেন। আগামী এপ্রিলে শুরু হতে চলা আইপিএলে খেলার কথা রয়েছে তার। নতুন মৌসুমে কলকাতা নাইট রাইডার্স আবারও তাকে দলে ভিড়িয়েছে। ঠিক একই সময়ে জাতীয় দলের শ্রীলঙ্কা সফর করার কথা। টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচে অংশ নিবে টাইগাররা। বিসিবির পক্ষ থেকে আকরাম খান জানিয়েছিলেন, লঙ্কা সফরে টেস্ট না খেলে আইপিএলে যেতে আগ্রহ প্রকাশ করেছেন সাকিব। চিঠি পেয়ে বোর্ড এতে রাজি হয়েছে।

আরও পড়ুন...
‘সাকিব এভাবে বলতে পারে না বোর্ডের বিপক্ষে’

শনিবার রাতে দেয়া ওই সাক্ষাৎকারে সাকিব দাবি করেন আকরাম খান ভুল তথ্য দিয়েছেন।

‘আকরাম ভাই বলেছে আলাদা করে। গতকালও সম্ভবত কোথাও বলেছে যে আমি টেস্ট খেলতে চাই না। আমার ধারণা তিনি চিঠিটা ঠিকভাবে পড়েনইনি। বারবার তিনি বলছেন, আমি টেস্ট খেলতে চাই না। এটা আমি কোথাও বলিনি।’

এমন বক্তব্যের পর রোববার বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের বাসায় বৈঠকে বসেন বোর্ড কর্মকর্তারা।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আকরাম। তিনি জানান, সাকিবের আইপিএলে খেলার অনুমতির পুনর্বিবেচনা করা হবে।

আকরাম বলেন, ‘সাকিব যেহেতু বলেছে ও টেস্ট খেলতে চায়, আমরা ওর এনওসি (ছাড়পত্র) নিয়ে ভাবব।’

এমন সব মন্তব্যের প্রেক্ষিতে সিনিয়র সাংবাদিক উৎপল শুভ্র সাকিবের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। ফোনআলাপটি তুলে ধরেছেন নিজের ওয়েবসাইটে ‘উৎপলশুভ্রডটকম’ এ।

আরও পড়ুন...
আমাকে মিডিয়ার দরকার: সাকিব

সাকিবের কাছে প্রশ্ন রাখা হয়, ‘কেউ কেউ এমনও বলছেন, আপনি একের পর এক বিতর্ক তৈরির চেষ্টা করছেন, যাতে বিসিবি আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়। আপনি তখন রাগ করে বাংলাদেশের পক্ষে খেলা-টেলা ছেড়ে দিয়ে ইউএসএ-তে স্থায়ী হয়ে যাবেন।’

সাকিব পাল্টা প্রশ্ন করে বলেন, ‘তাই নাকি? এমন কথা হচ্ছে নাকি! কারও মনে যদি এমন চিন্তা এসে থাকে, তবে তা ভুল চিন্তা।’

উৎপল শুভ্র প্রশ্ন করেন, ‘আমি মাঝে মাঝে ভাবি, আপনি যেভাবে মিডিয়াকে নিয়মিত নিউজ জুগিয়ে যাচ্ছেন, আপনি খেলা ছেড়ে দিলে কী হবে?’

জবাবে সাকিব বলেন, ‘এ জন্যই বলি, যেভাবেই হোক, আমাকে ক্রিকেটে রাখুন। নইলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে। মিডিয়ার সাকিবকে দরকার।’

আরও পড়ুন...
‘পাপন ভাই ক্রিকেট বোঝেন, আমাদের চিন্তা মিলে যায়’

ওয়াই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
ওয়ালটন সেন্ট্রাল ও সাউথ জোন উঠেছে বিসিএলের ফাইনালে
প্রস্তুতি ম্যাচে তাসকিন-রাহির গতির ঝড়
বিপিএলে কোন দলের খরচ কত?