ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

‘পাপন ভাই ক্রিকেট বোঝেন, আমাদের চিন্তা মিলে যায়’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ মার্চ ২০২১, ১০:৪৯ এএম
আপডেট : ২২ মার্চ ২০২১, ১০:৫৪ এএম
নাজমুল হাসান পাপনের সঙ্গে সাকিব আল হাসান || ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানকে নিয়ে সমালোচনা করেছেন সাকিব আল হাসান। পাশাপাশি বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনেরও প্রশংসাও করেছেন তিনি।

সম্প্রতি ফেসবুক লাইভে এক সাক্ষাৎকারে ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান হিসেবে আকরামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন সাকিব।

তিনি বলেন, ‘ক্রিকেট অপারেশনস জাতীয় দল নিয়ে কী কাজ করেছে, কী প্ল্যান করছে? তাদের ব্যর্থতা বা সাফল্য কী? আকরাম ভাই তো অনেক গাটসি (সাহসী) মানুষ, এর আগে উনি পদত্যাগও করেছেন। ব্যর্থতার দায় তো তার ওপরও পড়ে, নাকি?’

অন্যদিকে বিসিবি প্রধানের প্রশংসা করে সাকিব বলেন, ‘আমরা সবসময় পাপন ভাইকে দোষ দেই। পাপন ভাই আমার কাছে মনে হয় যত বেশি চিন্তা করে, ওত বেশি চিন্তা খুব কম মানুষই আছে ক্রিকেট বোর্ডে করে। সুজন ভাইও করে। তার ফলটাও আমরা দেখতে পাচ্ছি। যুবদল ভালো করছে। এই দু’জন ছাড়া ক্রেডিট দেয়ার মানুষ তো দেখি না, যারা আসলে ক্রিকেটটা নিয়ে ভাবছে।’

এমন সব মন্তব্যের প্রেক্ষিতে সিনিয়র সাংবাদিক উৎপল শুভ্র সাকিবের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। ফোনআলাপটি তুলে ধরেছেন নিজের ওয়েবসাইটে ‘উৎপলশুভ্রডটকম’ এ।

সাকিবের কাছে প্রশ্ন রাখা হয়, ‘আপনি যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের খুব প্রশংসা করলেন; কেউ যদি বলে, আপনি এটা বলেছেন আসল জায়গাটা ঠিক রাখার উদ্দেশ্যে। যাতে আপনার শাস্তি-টাস্তি না হয়।’

জবাবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আমি কাউকে খুশি করতে কিছু বানিয়ে বলতে পারি না। আমি পাপন ভাই আর সুজন ভাইয়ের প্রশংসা করেছি। সুজন ভাই ডেভেলপমেন্টে ভালো কাজ করছেন। এই যে আন্ডার নাইনটিন টিমটা ওয়ার্ল্ড কাপ জিতল, ওদের দেখাশোনা তো সুজন ভাই-ই করেছেন। আলাদা করে রেখেছেন, অনেকগুলো ট্যুরে পাঠিয়েছেন। ২০টার জায়গায় ৫টা ট্যুর করলে ওরা হয়তো ওয়ার্ল্ড কাপ জিততে পারত না।’

ক্রিকেট বোর্ডের সভাপতির প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘পাপন ভাইয়ের সঙ্গে ক্রিকেট নিয়ে আমার যে পরিমাণ কথা হয়, তাতে আমি বুঝতে পারি, তার ভালো কিছু করার ইচ্ছা আছে। সবারই লিমিটেশন থাকে, তবে ইচ্ছাটাই হলো আসল। আমরা প্লেয়ারদের ক্ষেত্রে বলি না যে, ইনটেন্টটা ঠিক আছে কি না। পাপন ভাইয়ের ইনটেনশনটা ভালো। তিনি এমপি, বেক্সিমকো ফার্মার মতো বড় একটা প্রতিষ্ঠান চালান, তারপরও ক্রিকেটে যে পরিমাণ সময় দেন, এ থেকেই তো ওনার সদিচ্ছাটা বোঝা যায়। ওনার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা থেকে বলতে পারি, উনি ক্রিকেটটাও ভালো বোঝেন। ওনার সঙ্গে আমার টিম নিয়ে অনেক চিন্তাই মিলে যায়।’

নাজমুল হাসান পাপন প্রকাশ্যে দলে পরিবর্তনের কথা বলে থাকেন। টস জেতার পর অধিনায়কদের সিদ্ধান্ত নিয়েও মন্তব্য করতে দেখা যায়। বিসিবি প্রধান হিসেবে বিষয়টি উচিৎ?

এমন প্রশ্ন শুনে সাকিব বলেন, ‘এসব আসলে তিনি ক্রিকেট খুব ভালো বাসেন বলে বলেন। হারলে খুব কষ্ট পান।’

উৎপল শুভ্র সাকিবকে বলেন, ‘আপনি খুব চালাক, সব সময়ই দেখেছি, সব বোর্ড প্রেসিডেন্টের সঙ্গেই আপনার খুব ভালো সম্পর্ক...’

কথাটি শোনার পর বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির উদাহরণ দেন সাকিব।

‘বোর্ড প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক তো ভালো থাকারই কথা, তাই না? মেসিকে দেখেন, বার্সার সব প্রেসিডেন্টের সঙ্গেই তো ওর ভালো সম্পর্ক। শুধু গতবারেরটা (জোসেপ মারিয়া বার্তেমেউ) ছাড়া। নতুন প্রেসিডেন্ট (জোয়ান লাপোর্তা) এসে কী করেছেন, মেসিকে হাতে পায়ে ধরে হলেও বার্সায় রাখতে চেয়েছে। প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক ভালো থাকাটাই তো স্বাভাবিক।’

ওয়াই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শুক্রবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা নাগাদ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। বছর শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই নিজের গাড়িতে করেই বেহালার বাড়িতে ফিরছেন সৌরভ। হাসপাতাল সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম আননন্দবাজার জানায়, বৃহস্পতিবার সৌরভ স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। রাতে ঘুমিয়েওছেন ভালো।  চিকিৎসকেরা জানিয়েছেন, সৌরভের শারীরিক অবস্থায় যথেষ্ট উন্নতি হয়েছে। এই পরিস্থিতিতে তাকে হাসপাতালে রাখার বদলে, পুরোপুরি সুস্থ হওয়া পর্যন্ত বেহালার বীরেন রায় রোডের বাড়িতেই করোনা বিধিনিষেধ মেনে কোয়ারিন্টাইনে থাকাই সুবিধাজনক। এর আগে করোনা আক্রান্ত হয়ে সৌরভ গাঙ্গুলি গত ২৭ ডিসেম্বর রাতে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, এ বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। তাকে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচদিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এরপর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এনএইচ/টিআই
হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
আগামীকাল (শনিবার) ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু দলে নেই টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টিকে ক্ষতি হিসেবে দেখছেন হেড কোচ রাসেল ডমিঙ্গো।  তিনি বলেন, সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সে থাকলে দলটি সুন্দরভাবে ভারসাম্যপূর্ণ হয়। সে টপ সিক্সে ব্যাট করে, বল হাতে উইকেট পায়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি।  তবে তরুণদের তার অনুপস্থিতিকে কাজে লাগানোর পরামর্শ দেন ডমিঙ্গো। এদিন প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে প্রধান কোচ বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই ক্ষতির’
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি মাউন্ট মুঙ্গানুইয়ের বে ওভালে আগামীকাল শনিবার (বাংলাদেশ সময় ভোর ৪টা) থেকে শুরু হচ্ছে। বিদেশি ক্রিকেটারদের জন্য বিশেষ করে এশিয়ার দলগুলোর জন্য কন্ডিশন আরও কঠিন। তাই বলাই যায়, টাইগাররা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে।  প্রথম টেস্টে একাদশ কেমন হবে, এ বিষয়ে ভিডিওবার্তা দিয়েছেন দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।  পেস ও স্পিন ইউনিটের মধ্যে দুটিকেই গুরুত্ব দিয়েই একাদশ সাজানা হতে পারে জানিয়ে তিনি বলেন, ‘চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে।’ ডমিঙ্গো বলেন, বাংলাদেশ স্পিননির্ভর দল। তবে দলে ভালো পেসারও আছে। হয়তো ৩ পেসারের পাশাপাশি এক স্পিনার খেলানো হতে পারে। এনএইচ/টিআই
টাইগারদের ওভাল টেস্টের একাদশ যেমন হতে পারে 
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
প্রিমিয়ার লিগে বার্নলিকে হারিয়ে বছর শেষ করল ম্যানচেস্টার ইউনাইটেড।  বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের অষ্টম মিনিটেই স্কট ম‍্যাকটোম‍িনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ২৭ মিনিটে বেন মির আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্নলি। জ‍্যাডন স‍্যানচোর শট তার পায়ে লেগে আচমকা জড়িয়ে যায় জালে। ৩৫ মিনিটে গোলের দেখা পেয়ে যান রোনালদোও। এর তিন মিনিটের মাথায়ই এক গোল ফেরত দিয়ে আশা জাগিয়েছিল বার্নলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোরা।  এই জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ এগিয়ে ৬ নম্বরে উঠে এসেছে ম্যান ইউ। ১৮ ম‍্যাচে তাদের পয়েন্ট ৩১। ২০ ম‍্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। তাদের সমান ম‍্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চেলসি। ১৯ ম‍্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তিনে আছে লিভারপুল। সমান ম‍্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। আরএ/
জয় দিয়ে বছরের শেষটা রাঙালো ম্যানইউ 
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখাতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে, সেই খোঁজাখুঁজি থেকে বিরত থেকে এবার দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন। কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন। ক্রিকেট বাংলাদেশ-নিউজিল্যান্ড (প্রথম টেস্ট, প্রথম দিন); সরাসরি, আগামীকাল ভোর ৪টা গাজী টিভি। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনাল ভারত-শ্রীলঙ্কা; সরাসরি, বেলা সাড়ে ১১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২। বিগ ব্যাশ লিগ অ্যাডিলেড স্ট্রাইকার্স-সিডনি থান্ডার; সরাসরি, দুপুর ২টা ১৫ মিনিট, সনি সিক্স। ফুটবল লা লিগা ভ্যালেন্সিয়া-এস্পানিওল; সরাসরি, রাত ৯টা ১৫ মিনিট, টি স্পোর্টস, এমটিভি। এসএস
টিভিতে আজ যেসব খেলা দেখবেন
আরও পড়ুন
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন
ওয়ালটন সেন্ট্রাল ও সাউথ জোন উঠেছে বিসিএলের ফাইনালে
প্রস্তুতি ম্যাচে তাসকিন-রাহির গতির ঝড়
বিপিএলে কোন দলের খরচ কত?