
সাংবাদিক হত্যায় কুখ্যাত অপরাধী ছোটা রাজন ও অপর সাতজনকে দোষী সাব্যস্ত করেছেন ভারতের একটি আদালত। সাত বছর আগে মুম্বাইয়ে এক জ্যেষ্ঠ সাংবাদিককে হত্যা করা হয়।
বুধবার আদালত এ মামলায় অভিযুক্ত এক নারী সাংবাদিকসহ অপর দু’জনকে বেকসুর খালাস দিয়েছেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
ওই অপরাধী চক্রের সদস্যরা ২০১১ সালের ১১ জুন ক্রাইম রিপোর্টার জ্যোতির্ময় দে’কে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। তিনি অপরাধীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন লিখতেন।
--------------------------------------------------------
আরও পড়ুন :লিবিয়ায় নির্বাচন অফিসে আত্মঘাতী হামলায় নিহত ১৫
--------------------------------------------------------
প্রসিকিউটররা জানান, অপরাধী চক্রের অন্যতম শীর্ষ নেতা ছোটা রাজনের নির্দেশে জ্যোতির্ময়কে হত্যা করা হয়। রাজনের বিরুদ্ধে প্রতিবেদন লেখায় তিনি এ সাংবাদিকের ওপর ক্ষুব্ধ ছিলেন।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের একটি বিশেষ আদালত ৫৬ বছর বয়সী ওই সাংবাদিককে হত্যার নির্দেশ দেয়ার প্রমাণ পাওয়ায় রাজনকে দোষী সাব্যস্ত করেছে। এছাড়া আদালত চার শুটারসহ ওই হত্যাকাণ্ডে জড়িত আট সহকারীকেও দোষী সাব্যস্ত করেছেন।
উল্লেখ্য, ছোটা রাজনের বিরুদ্ধে কমপক্ষে ৭০টি মামলা রয়েছে। ২০১৭ সালে ভুয়া পাসপোর্ট মামলাতে দোষী সাব্যস্ত হয়েছিলেন ছোটা রাজন। এ মামলায় তার ৭ বছরের জেল হয়েছিল। তিহার জেলে বন্দি আছেন ছোটা রাজন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাকে আদালতে হাজির করা হয়েছিল।
আরও পড়ুন :
এপি/জেএইচ




