
বলিউড ইন্ডাস্ট্রিতে দুজনই তুমুল জনপ্রিয় তারকা। সিনেমায় কাজ করতে এসেই তাদের পরিচয়। বলিউডের বাঙালি কন্যা জয়া যখন সুপারস্টার তখন অমিতাভ বচ্চন উঠতি নায়ক। এরপর সিনেমায় কাজ করতে গিয়েই অমিতাভ-জয়ার সম্পর্কটা বন্ধুত্বে রূপ নেয়।
পরবর্তীতে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা জুটি। ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেন অমিতাভ-জয়া। জীবনের ৪৫ বছর পেরিয়ে এসেছেন একসঙ্গে। বিশেষ এই দিনটিতে অমিতাভ-জয়া ভাসছেন শুভেচ্ছা-স্রোতে।
এদিকে জীবনের এই বিশেষ দিনে সোশ্যাল মিডিয়ায় জয়ার সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যারা ৪৫তম বিবাহবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সকলের প্রতি আমার ভালোবাসা।’
অমিতাভ-জয়া একসঙ্গে অভিনয় করেছেন- জঞ্জির, শোলে, অভিমান এর মতো ছবি। শুধু ক্যারিয়ার নয়, ব্যক্তিগত জীবনেও তাদের কেমিস্ট্রি জনপ্রিয়তার তুঙ্গে। তবে এই বিশেষ দিনটি কীভাবে উদযাপন করবেন, সে বিষয়ে মুখ খোলেননি অমিতাভ বচ্চন।
--------------------------------------------------------
আরও পড়ুন : জন্মদিনে কোথায় থাকবেন সোনম কাপুর?
--------------------------------------------------------

তবে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে, ব্যক্তিগত অনুষ্ঠানে পরিবারের সঙ্গেই সময় কাটাতে পছন্দ করেন অমিতাভ। বিবাহবার্ষিকীও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন :
পিআর/পি




