
এবার বৈশাখের গানে কণ্ঠ দিলেন তরুণ প্রজন্মের আলোচিত গায়িকা ঐশী। আসছে পয়লা বৈশাখ উপলক্ষে ‘রঙ্গিলা বৈশাখ’ শিরোনামে একটি গান।
গানটির কথা ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সঙ্গীত আয়োজন করেছেন ওয়াহেদ শাহীন। সম্প্রতি গানটির রেকর্ডিং হয়েছে মগবাজারের একটি স্টুডিওতে।
বৈশাখ উপলক্ষে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে গানটি বাংলালিংক ভাইব ও জিপি মিউজিক এ প্রকাশ হবে। গানটি নিয়ে ঐশী বলেন, বৈশাখের গান মানে একটু রিদমিক না হলে কী চলে? সেই রকম একটি রিদমিক গানে কণ্ঠ দিলাম বৈশাখের নতুন গান ‘রঙ্গিলা বৈশাখ’। আশা করছি এই বৈশাখ সবাইকে মাতানো যাবে। আলম ভাই খুব ভালো একটি গান করেছেন যেমন লিরিক তেমন সুর। আমার কাছে ভালো লেগেছে। আশা করি সবার ভালো লাগবে।
--------------------------------------------------------
আরও পড়ুন : পয়লা বৈশাখে সাউন্ডটেকের আয়োজন
--------------------------------------------------------
জিয়াউদ্দিন আলম বলেন, ঐশী সবসময় ভালো গান গায়। আমার কাছে মনে হয়েছে বৈশাখের গানের যদি শ্রোতারা নাচতে না পারেন, তাহলে বৈশাখ মনে হয় না। বৈশাখ মানে একটু হই হুল্লোড়। তাই বৈশাখের রিদমিক গানের পক্ষে আমি।
২০০৬ সালে শিশুদের নিয়ে এনটিভির প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘শাপলা কুঁড়ি’তে তৃতীয় হয়েছিলেন ঐশী। এরপর ঐশী আলোচনায় এসেছেন তার প্রকাশিত প্রথম একক অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’ দিয়ে। ২০১৫ সালে অ্যালবামটি প্রকাশিত হয়।
আরও পড়ুন :
এম/পি




