
চিত্রনায়ক সাইমন সাদিকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ঢাকাই চলচ্চিত্রে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রোববার দুপুরে ফেসবুক স্ট্যাটাসে সাইমন লেখেন, ‘বাপ্পি চৌধুরী আমি ভিলেন হয়ে অভিনয় করবো, তাও রাজি হ ভাই। চল একসাথে সিনেমা করি’।
তরুণ এই নায়কের স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্ট্যাটাসের নিচে ওমর সানি থেকে শুরু করে অনেকেই কমেন্টস করেছেন।
এ ব্যাপারে সাইমন সাদিক আরটিভি অনলাইনকে বলেন, প্রথমে আমি একটা বিষয় পরিষ্কার করে নিই; সেটা হলো কোনো বিশেষ কারণে এই স্ট্যাটাস আমি দেইনি। আমি আসলেই চাই বাপ্পি ও আমি দুজনেই একসঙ্গে একই ছবিতে কাজ করি। আমাদের পূর্বসূরিরাতো একসাথে একই ছবিতে কাজ করেছেন। সেসব ছবি দারুণ ব্যবসাসফল হয়েছে এবং দর্শকপ্রিয়তা পেয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন : বাপ্পি-মাহির ‘পলকে পলকে তোমাকে চাই’ কেমন চলছে?
--------------------------------------------------------
তাহলে তাদের উত্তরাধিকার হিসেবে আমরা কেন করবো না? প্রতিদ্বন্দ্বিতা আছে, থাকবেই। তবে সেটা কোনো অসুস্থ প্রতিদ্বন্দ্বিতা না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমরা দুজন একসঙ্গে কোনো ছবিতে কাজ করলে তা যেমন আমাদের দুজনের জন্য ভালো তেমনি আমাদের ইন্ডাস্ট্রির জন্যও ভালো ফল আনবে।
এবিষয়ে বাপ্পি চৌধুরী আরটিভি অনলাইনকে বলেন, আমরা যেহেতু একই পরিবারের অংশ তাই একসঙ্গে কাজ করতেই চাই। সাইমন ভাই আর আমাকে নিয়ে কেউ যদি সেরকম গল্প বা কাহিনি নিয়ে ছবি বানাতে চান আমি অবশ্যই করবো। সাইমন ভাই আমাকে এই আহ্বান না জানালেও সেরকম ছবির প্রস্তাব এলে আমি কখনোই না করতাম না। ভবিষ্যতেও না করার প্রশ্নই ওঠে না। কারণ আমরা সবাই ইন্ডাস্ট্রির মঙ্গল চাই।
আরও পড়ুন :
এম/পি




