ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ইচ্ছে করেই মা-মেয়েকে বাসের ধাক্কা, প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ২৯ আগস্ট ২০১৮, ০১:৩৮ পিএম

মাত্র কয়েকদিন আগেই ‘নিরাপদ সড়ক চাই’ দাবিতে সারাদেশ উত্তাল ছিল। এর পর পুলিশের পক্ষ থেকে সারাদেশে চলে ট্র্যাফিক সপ্তাহ। বিশেষ এই ট্র্যাফিক সপ্তাহে যানবাহনের নিবন্ধন, লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সের কাগজ দেখে মেয়াদ যাচাই করে পুলিশ সদস্যরা।

বিশেষ এই ট্র্যাফিক সপ্তাহে যেতে না যেতেই কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস ইচ্ছে করে মা-মেয়েকে ধাক্কা দেয়ার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মা ও শিশু মেয়ে গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা ৪৪ মিনিটে এ ঘটনা ঘটে। রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা গঞ্জেরাজ (ঢাকা মেট্রো-গ-১৪-০১৭৭) নামের একটি বাস কুষ্টিয়ার চৌড়হাস মোড়ে এসে থামে। ভিডিওটিতে দেখা যায়, বাসটি সড়কের পাশে দাড়িয়ে ছিল। এই সময়ে একজন নারী তার শিশু কন্যাকে কোলে নিয়ে ওই বাসের সামনে দিয়ে হেটে যাচ্ছিল। হঠাৎ কোন হর্ন ছাড়াই চালক বাসটি চালিয়ে এসে মা রিনা বেগমকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে রাস্তার উপর ছিটকে পড়ে আহত হয় শিশু আকিফা। ভিডিওতে দেখে মনে হচ্ছে বাস চালক ইচ্ছে করেই ওই মা মেয়েকে চাপা দিয়েছে। ঘটনা ঘটার পর দ্রুত বাসটি পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত মা মেয়েকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখানে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় সন্ধ্যায় তাকে তার মাসহ উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানান তার স্বজনরা। তবে মায়ের অবস্থা শঙ্কামুক্ত।

-------------------------------------------------------
আরও পড়ুন : পাওনা টাকার বিরোধে মাদরাসা শিক্ষককে পিটিয়ে হত্যা
-------------------------------------------------------

আহত শিশু আকিফা কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার সবজি ব্যবসায়ী হারুন উর রশিদের মেয়ে।

কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত ওবাইদল্লাহ জানান, অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার সময় শিশুকে উদ্ধারকারী শ্রমিক নেতা রাসেল জানান, বাসটি মা-মেয়েকে ধাক্কা দেয়ার সময় বাসের যাত্রীরাই চিৎকার দিয়ে ওঠেন। এ সময় কোনও কিছুর তোয়াক্কা না করে চালক বাস দিয়ে মা মেয়েকে ধাক্কা দিয়ে বাস চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় অন্যান্যরা বাস টিকে ধাওয়া করেও আটকাতে ব্যর্থ হয়।

তিনি এ ঘটনার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে জানান, শিশুর বাবা আর্থিকভাবে সচ্ছল নয়। আমি শ্রমিক ইউনিয়ন করি তাই বলে অপরাধকে প্রশ্রয় দিবো না।

আহত আকিফার বাবা হারুন উর রশিদ এর সঙ্গে কথা হলে তিনি মোবাইল ফোনে তার মেয়ের জন্য দোয়া চান।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার চৌড়হাস বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে। ঘটনাটি পাশের একটি সোনার দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষ ক্ষোভ প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে।

এদিকে আজ বুধবার সকাল ১১টায় ঘটনাস্থল ওই চৌড়হাস বাসস্ট্যান্ডে দাড়িয়ে ওই বাসের চালকের শাস্তি দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এতে স্কুলের শিক্ষার্থীরা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী ও এলাকার জনসাধারণ অংশ নেয়। এসময় পুলিশের আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিলে ঘণ্টব্যাপী চলা এই মানববন্ধন শেষ হয়। তবে দ্রুত এই ঘটনার দৃশ্যমান বিচার না পেলে আরও বড় ধরনের আন্দোলনে যাবেন বলে ঘোষণা দিয়েছে মানববন্ধনকারীরা।

আরও পড়ুন :

এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই পক্ষের সংঘর্ষের সময় এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সৈয়দ মোহাম্মদ দাউদ সম্রাট (৩৮)। আজ সোমবার বিকেলে সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দাউদ পৌরসভার মধ্য মহদেবপুর ৪নং ওয়ার্ডের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ আবুল হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কলেজ রোড দিয়ে দাউদ সম্রাট বিকেলে সহযোগীদের নিয়ে যাওয়ার সময় তার প্রতিপক্ষ তাকে কুপিয়ে গুরুতর আহত করে। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় তার দুই সহযোগীও আহত হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, বিকেল ৫টার দিকে কলেজ এলাকায় দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দাউদ সম্রাট নামে এক যুবলীগ নেতা খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আরএস/পি
সীতাকুণ্ডে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
বিএনপি-জামায়াত নির্বাচনে পরাজিত হলে ফলাফল মানে না। যুক্তি ছাড়াই পুনঃনির্বাচনের দাবি তোলে। এটাই তাদের ইতিহাস। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। সোমবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডাক বাংলো বাসভবনে কুষ্টিয়া-২ আসন থেকে নৌকা প্রতীকে বিজয়ী হওয়ার পর শুভেচ্ছা গ্রহণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ইনু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি-জামায়াতের রাজনৈতিক বিদায়ঘণ্টা বেজে গেছে। এবার জাতীয় পতাকা হাতে গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ মাথা উঁচু করে এগিয়ে যাবে। যেভাবে ভোটের মাধ্যমে দেশবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত ঐক্যফ্রন্টকে প্রত্যাখ্যান করেছে জনগণ। এসময় ইনু আরও বলেন, বিপুল বিজয়ের মাধ্যমে দেশবাসী যে দায়িত্ব শেখ হাসিনা ও আমাদেরকে দিয়েছে সেই দায়িত্ব পালনে উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হবে। রাজনৈতিক শান্তি বজায় রাখতে হবে। বৈষম্য-দুর্নীতি রোধ করতে সুশাসনের জন্য আরও শক্ত হাতে কাজ করব। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার জন্য বিভিন্ন মহল থেকে দেওয়া ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন হাসানুল হক ইনু। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও জাসদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরএস/পি
বিএনপি-জামায়াতের বিদায়ঘণ্টা বেজে গেছে: ইনু
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
নওগাঁ-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বিপুল ভোটে জয়ী হবার পর তার নিকটতম ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুকে মিষ্টি খাওয়ান। আজ সোমবার বিকেলে নওগাঁ-৫ আসনের নবনির্বাচিত নৌকার প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল ধানের শীষ প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর বাসায় গিয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। একে অপরকে মিষ্টি খাওয়ান এবং কুশল বিনিময় করেন। এ সময় তারা দুইজনই নওগাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। এ সময় নওগাঁ জেলা আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। নিজাম উদ্দিন জলিল জন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের ছেলে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে কম বয়সী প্রার্থী হলেন তিনি। আরএস/পি
ধানের শীষ প্রার্থীকে মিষ্টি খাওয়ালেন নৌকার বিজয়ী প্রার্থী
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
বাগেরহাটে ডোবা থেকে ৮ মাস বয়সী এক অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।    গতকাল রোববার রাত ১১টার দিকে বাগেরহাট পৌর শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে বাগেরহাট মডেল থানা পুলিশ। শিশুটি ছেলে সন্তান বলে জানায় পুলিশ।   বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ডোবা থেকে অজ্ঞাত পরিচয় আনুমানিক আট মাস বয়সী একটি ছেলে শিশুর মরদেহ উদ্ধার করে।  তিনি বলেন, শিশুটির শরীরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অপরাধীরা শিশুটিকে হত্যার পর ইটের সঙ্গে বেঁধে পানিতে ফেলে দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আরএস/এসএস
ডোবায় মিললো ইটে বাঁধা আট মাসের শিশুর মরদেহ
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
পূর্ব বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।  সোমবার বিকেলে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  নাসিরনগর থানার ওসি সাজিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এসএস 
নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
আরও পড়ুন
ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১০ জন নিহত
ফলাফল যাই হোক তা বর্জনের ঘোষণা দিলেন মির্জা আব্বাস দম্পতি
শিশু মৃত্যুর দায় ডেমোক্রেটদের ওপর চাপালেন ট্রাম্প
ভোটের দিন যেসব যানবাহন চলাচল করতে পারবে