
বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের ১৫টি রুটে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
রুপাতলীস্থ বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম টিটু জানান, বাস ভাঙচুর ও স্টাফদের ওপর হামলার প্রতিবাদে আজও (শনিবার) রুপাতলী বাসস্ট্যান্ড থেকে দক্ষিণাঞ্চলের ১৫ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির নেতারা জানান, গেলো বৃহস্পতিবার সকালে ঝালকাঠি বাস মালিক সমিতি বরিশালের বাস চলাচলে বাধা দেয় এবং ঝালকাঠির রায়াপুরে বরিশালের বেশকয়েকটি বাস আটকে দেয় এবং ভাঙচুর ও স্টাফদের মারধর করে।
ওই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচার দাবিতে বরিশালের রূপাতলী বাসস্ট্যান্ড থেকে বাস মালিক ও শ্রমিকরা ১৫ রুটে বাস চলাচল বন্ধ করে দেয়।
আরও পড়ুন :
এসএস



