
রাজবাড়ীতে ৪টি হত্যা মামলার প্রধান আসামি জামাল পত্তনদার(৩২) অস্ত্র-গুলিসহ আবারও গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাইপাস এলাকায় ছিনতাইয়ের সময় তাকে গ্রেপ্তার করে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ।
এসময় জামালের কাছ থেকে এক রাউন্ড গুলি ভর্তি একটি ওয়ান শুটার গান ও সামনের পকেটে থাকা আরও এক রাউন্ড গুলি একটি গুলির খোসা উদ্ধার করা হয়। তিনি দৌলতদিয়ার ফেলু মন্ডলের পাড়া গ্রামের হোসেন পত্তনদারের ছেলে।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর কামাল হোসেন ভূইঁয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামাল আটক করতে অভিযান চালানোর সময় তিনি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় তাকে ধাওয়া দিয়ে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে গোয়ালন্দ ঘাট থানায় জামালের বিরুদ্ধে মামলা করেন গোয়েন্দা পুলিশের এসআই জাফর আলী খাঁন। মামলা শেষে তাকে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়।
--------------------------------------------------------
আরও পড়ুন : শামসুল ইসলামের শূন্যতা পূরণ হবার নয়: ফখরুল
--------------------------------------------------------
উল্লেখ্য, জামালের বিরুদ্ধে গোয়ালন্দ থানায় ৪টি আলোচিত হত্যা মামলা আছে। এগুলো হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সাইফুল ইসলাম রিপন হত্যা, রাজবাড়ী আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সাদ্দাম হোসেন হত্যা, যৌনপল্লির প্রভাবশালী বাড়িওয়ালী সালমী আক্তার হত্যা এবং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকার ব্যবসায়ী রুবেল হত্যা মামলা। এছাড়া তার বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা আছে।
আরও পড়ুন :
কে/এমকে



