
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আগুন লেগে তিনটি কটেজ পুড়ে গেছে।
রোববার মধ্যরাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে হঠাৎ রুইলুই পর্যটন কেন্দ্রের কাচালং রেস্ট হাউজে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পাশের গরবা রেস্ট হাউজ এবং সাজেক বিলাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে পর্যটকদের সরিয়ে নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে খাগড়াছড়ির দিঘীনালা ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন।
আরও পড়ুন : ‘
এসএস



