
চট্টগ্রামের ডিসি হিলে প্রাতঃভ্রমণের সময় হোঁচট খেয়ে আহত হয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
শুক্রবার সকাল সোয়া আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।
এ বিষয়ে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার আরটিভি অনলাইনকে জানান, মন্ত্রী মহোদয় প্রাতঃভ্রমণের সময় চোট পান। তার নাক থেকে রক্তক্ষরণ হলে তাকে চমেক হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাসায় চলে গেছেন।
আরও পড়ুন :
জেবি/জেএইচ



