
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক পাচারকারীর জুতার ভেতর থেকে প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের নয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ।
উপজেলার দর্শনা চেকপোস্ট এলাকা থেকে এক পাচারকারীকে আটক করার পর এই স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তির নাম আল আমিন সরকার (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ফিরোজ সরকারের ছেলে।
--------------------------------------------------------
আরও পড়ুন : হোঁচট খেয়ে গণপূর্তমন্ত্রী হাসপাতালে
--------------------------------------------------------
বেনাপোল শুল্ক ও গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান আরটিভি অনলাইনকে জানান, দর্শনা চেকপোস্ট দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে চালান হবে এমন খবর পেয়ে দর্শনা চেকপোস্টে অবস্থান নেয় শুল্ক গোয়েন্দা বিভাগের পাঁচ সদস্যের একটি দল। এসময় ভারতগামী আল আমিন নামের ওই ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জুতার ভেতর থেকে নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা।
সাইফুর রহমান আরও জানান, আটক আল আমিনকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে চোরাচালান মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন :
জেবি/জেএইচ



