
ডিজিটাল নিরাপত্তা আইন সরকার পাস করেছে, কারণ সাংবাদিকরা যাতে সত্য নিউজ প্রকাশ করতে না পারে। সরকারের বিরুদ্ধে যেন না লিখতে পারে। সাংবাদিক নেতারা এ বিষয়ে রাষ্ট্রপতি বরাবর অভিযোগ করেছেন- যেন এই আইনে রাষ্ট্রপতি সই না করেন। আমরা সাংবাদিক নেতাদের দাবির প্রতি সমর্থন জানাই।
বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য কামনা এবং সকল রাজবন্দীর মুক্তির দাবিতে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষকে রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য- জেলে যাওয়ার আগেই বেগম খালেদা জিয়া এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন।
তিনি বলেন, একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন এবং নির্বাচনে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সশস্ত্র বাহিনীকে নিয়োগ করার পাশাপাশি, ইভিএম ব্যবহার না করা, সংসদ ভেঙে দেয়ার দাবিতে গতকাল দেশের বড় বড় রাজনীতিবিদ ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছেন। আমাদের দল এই দাবির সাথে একমত পোষণ করেছে।
আরও পড়ুন :
এসজে/জেএইচ




