
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।
মঙ্গলবার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। সরাসরি সম্প্রচার করবে সনি-সিক্স।
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচে বড় স্কোর টপকে দারুণ জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের দেয়া ১৯৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচ উইকেটে জয় আদায় করে এউইন মরগ্যানের দল।
তাই দুর্দান্ত ছন্দে থাকা ইংলিশদের জন্য এই ম্যাচটা হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী।
ঘরের মাঠে ওল্ড ট্রাফোর্ডে আরও একটি সিরিজ জয়ের স্বাদ নিতে মুখিয়ে আছে স্বাগতিকরা। আর হোয়াইটওয়াশ এড়াতে জয়ের বিকল্প নেই পাকিস্তানের সামনে।
টেস্টে সিরিজ হারের পর, টি-টোয়েন্টিতেও সিরিজ হারের শঙ্কায় বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, মোহাম্মদ আমরিররা।
তাই ম্যানচেস্টারের এই মাঠে অনন্ত একটি জয় নিয়ে দেশে ফিরতে চায়, সফরকারীরা।
আরও পড়ুন: আইপিএল আয়োজন নিয়ে আশাবাদী সৌরভ
ওয়াই




