ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

মেসির গন্তব্য কোথায়?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২০, ০২:১৪ পিএম
লিওনেল মেসি

শেষ পর্যন্ত বার্সেলোনা ছেড়েই দিচ্ছেন লিওনেল মেসি। বিনা ফিতে ক্লাব ছাড়তে চাইছেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর। এমন সংবাদ প্রকাশ করেছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
মেসির ক্লাব ছাড়ার খরবে ক্লাব কর্তাদের বিরুদ্ধের ক্ষোভে ফুসছেন বার্সা সমর্থকরা। হতাশ ক্লাবটির নতুন কোচ রোনাল্দ কোম্যান।

ফুটবল তার ধ্যান-জ্ঞান। ফুটবলই তার জীবন। অথচ দুরারোগ্য ব্যধি অনিশ্চিত করে ফেলেছিল লিওনেল মেসির ভবিষ্যৎ। ছোট্ট মেসির খেলায় মুগ্ধ বার্সেলোনা তা হতে দেয়নি। অ্যাকাডেমি দলে ভিড়িয়ে চিকিৎসার সব ভার নেয় কাতালান ক্লাবটি। সেই থেকে বার্সার প্রতি অত্যন্ত অনুগত মেসি। ২০১৭ সালে নতুন চুক্তির পর নিজে মুখেই জানিয়েছিলেন সেই কথা।

আর্জেন্টাইন মহাতারকা বলেছিলেন, ‘এরকমটাই আমি চেয়েছিলাম। এখানে থেকেই নিজের ক্যারিয়ার শেষ করবো। বার্সেলোনাই আমার বাড়ি।’

অথচ বেশ কিছুদিন ধরে গুঞ্জন, ক্লাব কর্তাদের সঙ্গে ভালো সম্পর্ক যাচ্ছে না মেসির। তাই ছাড়তে পারেন, প্রিয় ক্লাব। সেটা আরও স্পষ্ট হলো মঙ্গলবার রাতে।

চুক্তির একটি ধারা সক্রিয় করে বিনা ফিতেই ২০ বছরের সম্পর্ক ছিন্ন করতে চাইছেন বার্সা অধিনায়ক। আর তাতেই ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভে নেমেছেন বার্সা সমর্থকরা।

এদিকে দায়িত্ব নিয়েই দলের সবচেয়ে বড় তারকার ক্লাব ছাড়ার খবরে বিব্রত বার্সার নতুন ডাচ কোচ রোনাল্দ কোম্যান।

ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী মেসির কোথায় যাচ্ছেন সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। ইউরোপের গণমাধ্যমগুলো বেশ কয়েকটি দলের নাম সামনে নিয়ে এসেছে।

তবে দ্যা গার্ডিয়ান এগিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটিকে। ইংলিশ দলটির বর্তমান কোচ পেপ গার্দিওলার সঙ্গে দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয় করেছেন লিও মেসি। তাই মেসি-গার্দিওলার জুটি আবারও গড়তে পারেন নতুন ইতিহাস। আরব আমিরাতের ব্যবসায়ী শেখ মনসুর বিন জায়েদ আল নায়হানে মালিকানায় থাকা দলটি মেসিকে নিজেদের করতে আর্থিক লড়াইয়ে নামতে প্রস্তুত।

এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতারের মালিকানাধীন আরেকটি দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফ্রেঞ্চ ক্লাবটির চেয়ারম্যান নাসের আল খেলাইফির চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন পূরণের সারথি হিসেবে যোগ দিতে পারেন মেসি।

এগিয়ে রয়েছে ইন্টার মিলানও। এরই মধ্যে চীনা মালিক প্রতিষ্ঠান সুনিং গ্রুপও মেসিকে নিজেদের করে নেয়ার লড়াইয়ে নেমে পড়েছে। ইতালিতে ক্রিশ্চিয়ানো রোনালদো বিপক্ষেে আবারও মুখোমুখি হতে পারেন লিও।

বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ২০২১ পর্যন্ত। আর বিনা ফিতে ক্লাব ছাড়তে হলে, চুক্তিপত্র অনুযায়ী, গত ১০ জুনের মধ্যে তা জানাতে হতো বার্সাকে। এখন সময়ই বলে দেবে স্রোত বইবে কোন পথে।

আরও পড়ুন

ওয়াই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
চলতি বছরের ২১ আগস্ট বাবার মৃত্যুর কারণে টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান আসেননি বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায়। তার আগে পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। তাই দীর্ঘ সময় ধরে ব্যাটিং কোচের পদ শূন্য পড়ে আছে। যদিও এই সময়টায় কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেনি বাংলাদেশ। দীর্ঘ ১০ মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশ সফরে। রয়েছে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ। তাই এই কম সময়ে দীর্ঘ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে বিসিবি হাঁটছে স্বল্প মেয়াদের দিকে। আপাতত তাই শুধু জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও মার্চে নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বল্প মেয়াদে টাইগারদের ব্যাটিং কোচ নিয়োগের ব্যপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান সংবাদ মাধ্যমকে, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্যই চেষ্টা করছি। এখানে কিছু বিষয় আছে। কোভিড-১৯ আছে তাছাড়া এখানে অনেক দিন থাকতে চায় না। আমরা আলাপ করছি। আশা করি দুই এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।’ এই ক্ষেত্রে বিসিবি'র পছন্দের তালিকায় সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। উইন্ডিজরা সফরে আসার আগেই লুইসের ঢাকা আসার কথাও রয়েছে। এমআর/
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
একের পর এক পেসার বাদ পড়ছেন দল থেকে। প্রথমে মোহাম্মদ শামি এরপর উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি রয়েছে আরও দুই টেস্ট। তার আগে উমেশের বাদ পড়া নিশ্চিতভাবেই ভোগাবে সফরকারীদের। উমেশ চোটে পড়েন মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারের মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার আগে নেন জো বার্নসের উইকেট। যদিও প্রথম ইনিংসে ১২ ওভার করেও পাননি কোনো উইকেট। উমেশের বাদ পড়াতে সফরকারীদের বোলিং আক্রমণ অনেকটা অভিজ্ঞতা শূন্য হয়ে পড়েছে। বাকি রয়েছেন কেবল অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ। বুমরাহকে অনেক অভিজ্ঞ বললেও ভুল হবে, খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। প্রথম ম্যাচে চোটে ছিটকে পড়া শামীর জায়গায় দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে মোহাম্মদ সিরাজের। এখন উমেশের বিদায়ে দলে যোগ করা হয়েছে নবদিপ সাইনি, শার্দুল ঠাকুরকে ও নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকেও। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। এরপর ১৫ জানুয়ারি থেকে ব্রিজবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এর আগে অনুষ্ঠিত হওয়া দুই টেস্টের ১টি ভারত ও ১টি অস্ট্রেলিয়া জিতেছে। এমআর/
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেটের (এফএসি) ষষ্ঠ সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাকে সনদপত্র প্রদান করেছে। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি জানিয়েছে। এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) ফুটবলের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য পরিকল্পনা তৈরি করেছে। যা ভবিষ্যতে এএফসি সদস্য সংস্থাগুলোর অভিজ্ঞ সংগঠক তৈরিতে সহায়তা করবে।  পরীক্ষার্থীরা নয় মাসের প্রোগ্রামে তিনটি ত্রৈমাসিক সেশনের সরাসরি সেমিনার এবং নয় মাস অনলাইনে কোর্স সম্পন্ন করে। ইংরেজি ভাষায় সম্পন্ন হওয়া পুরো সেশন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।  এফএসির বিশেষ এই প্রোগ্রামে সাতটি মূল মডিউল রয়েছে যা শিক্ষার্থীদের সর্বাধিক যুগোপযোগী ফুটবল পরিচালনা কৌশল এবং প্রশাসনের সেরা অনুশীলন নিশ্চিত করার জন্য সাজানো হয়েছে।  এই মূল মডিউলগুলি হলো: বিশ্ব ফুটবলের সংগঠন, ফুটবলে কৌশলগত পরিচালনা, ফুটবলে আর্থিক ব্যবস্থাপনার ব্যবস্থা, ফুটবলে ইনকাম জেনারেশন, মিডিয়া এবং যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল/ফুটবল পরিচালনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাফুফের সংশ্লিষ্টরা ইমরান হোসেন তুষারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে। ওয়াই
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
ইংল্যান্ডে ৫০ হাজারের বেশি মানুষ করোনায়ভাইরাসে শনাক্ত হওয়ার সংবাদ আসার পরই টটেনহ্যাম ও ফুলহ্যামের ম্যাচটি পণ্ড হলো।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দুইটায়) ম্যাচটি লন্ডনের টটেনহাম হটসপার স্টেডিয়ামে বসার কথা ছিল। ম্যাচের আগেই স্পার্সদের কোচ হোসে মরিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন মাঠে বল গড়ানো নিয়ে অনিশ্চয়তার কথা। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে টটেনহ্যাম পক্ষ থেকে জানানো হয়, ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে হতে চলা ম্যাচটি স্থগিত করা হয়েছে। ক্লাবটি আরও জানায়, ফুলহ্যাম দলের একাধিক খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের অনুরোধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন একই কারণে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ম্যাচটিও মাঠে গড়ায়নি। এই ম্যাচগুলো কবে গড়াবে, সেটি জানার জন্য ভক্তদের চেয়ে থাকতে হবে ইংলিশ লিগের পরবর্তী ঘোষণার দিকে। ওয়াই
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এ হারের মধ্য দিয়ে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।   বুধবার প্রতিপক্ষের মাঠে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি।  ১৬ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল। ওয়াই
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
আরও পড়ুন
রাতে মাঠে নামবে মেসিবিহীন বার্সা
বার্সা ছাড়লে সেরা উপায়েই বিদায় নিবো: মেসি
এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি
পেলেকে ছুঁলেন মেসি