ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

লকডাউনে ওজন কমিয়েছি: অপু বিশ্বাস 

গাজী আনিস

প্রকাশ : ২৪ জুন ২০২০, ০৫:০২ পিএম
অপু বিশ্বাস। ছবি- সংগৃহীত।

ঢাকাই ছবির কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। করোনায় গৃহবন্দি জীবনে আছেন। বাসায় থেকে নিজকে তৈরি করছেন নতুন কাজের জন্য। একই সঙ্গে সন্তানকে সময় দিচ্ছেন এই নায়িকা। অপু বিশ্বাস করোনার শুরুতে অসহায়-সুবিধাবঞ্চিত মানুষদের পৌঁছে দিয়েছিলেন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম করেছেন। সার্বিক বিষয় নিয়ে তিনি বলেছেন আরটিভি অনলাইনের সঙ্গে।


কেমন আছেন, করোনায় কীভাবে সময় কাটছে আপনার?

ভালো আছি। ঘরের কাজ, সন্তানকে সময় দেয়া নিজেকে সময় দেয়ার মধ্যে কাটছে। পরিকল্পনা করছি গড যদি সেকেন্ড টাইম বাঁচার সুযোগ করে দেয়, ইন্ডাস্ট্রিকে কাছ থেকে দেখার চেষ্টা করবো।

করোনার শুরুতে আপনাকে মানবসেবার দেখা গিয়েছে

আসলে নিয়মিতভাবে কিছু করতে পারিনি। চেষ্টা করছিলাম ভালো কিছু করার। ওই সময় ফেস মাস্ক, স্যানিটাইজার থেকেও মানুষের খাবার দরকার ছিল। আমার মনে হয়েছিল মানুষ নিজেকে সুরক্ষিত তখনই রাখতে পারবে, যখন ক্ষুধা থাকবে না। ওই সময়টা মানুষের জন্য একদম নতুন ছিল, মানুষ বুঝছিল না আসলে কী করবে, কী করা উচিৎ। আমরা যারা পরিচিত ফেস, যাদের পাবলিক পছন্দ করে, যারা ঘরে আছে, মানুষকে সহযোগিতা করতে চায় তাদের উৎসাহ দিতে নিজের অবস্থান থেকে কাজ করেছি, মানুষের সেবা করেছি।

শুনছি লকডাউনে ওজন কমিয়েছেন?

সত্যি বলতে প্রথমে এক মাসের মতো আমিও নিজেকে ছেড়ে দিয়েছিলাম। লকডাউনে কাজ থেকে দূরে থাকায় মনে হয়েছিল কন্ট্রোল করে কী লাভ। এরপর আমি দেখলাম, এটা আমার ভুল আইডিয়া। কারণ মানুষ কতক্ষণ বেঁচে থাকবে এটা যখন অনিশ্চিত, কিন্তু যতক্ষণ বেঁচে আছি সুন্দরকে আগলে রাখবো। এরপর পরের মাস থেকে মনে হলো নিজেকে সুন্দর করে উপস্থাপন করা দরকার। তাতে দেখি মন ভালো থাকে। নিজেকে নতুন করে তৈরি করতে ইচ্ছে জাগে। আমি যেটা করেছি কিছুটা ওয়েট লস করেছি, ওয়েট গেইন করিনি।

আপনার সন্তানকে কীভাবে সময় দিচ্ছেন?

আমি ওকে দুই বছর বয়সে স্কুলে দিয়েছি। এখন তার সাড়ে তিন চলে। সে এখন কেজিতে পড়ছে। স্কুল থেকে অনলাইনে ক্লাস হচ্ছে। আহামরি তো ক্লাস না, যা হয় ওটা করে। আমি অনেক বেশি চেষ্টা করি কন্ট্রোলে রাখার। কারণ বাচ্চাদের যেটা বেশি হয় টিভি, মোবাইলে তারা ঝুঁকে থাকে। আমি এখন নিজেকে টিভি বানিয়েছি, আমি যে বাক্য বলি ও যেন আসক্ত হয়। পরিপূর্ণ সময় জয়কে দিচ্ছি। ওর কোনটা ভালো হবে শেখাচ্ছি। ও অনেক কিছু সুন্দরভাবে বলতে পারে। যদিও তার মুডের ওপর নির্ভর করে। ওর খাবারের দিকে গুরুত্ব দিচ্ছি। ও একটু ব্যতিক্রম খায়।

বেঙ্গল মাল্টিমিডিয়ার চলচ্চিত্র শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ নিয়ে কতটুকু আশাবাদী?

আমি শতভাগ আশাবাদী ছিলাম। উপযুক্ত সময়ে মুক্তির কথা ছিল। আসলে পৃথিবী এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ভালো আর মন্দের পার্থক্য করা মুশকিল। কিছু মানুষের মুখে মুখে কথা, ফিউচার প্লান কি। অনেকের চাওয়া ফ্লাট কেনা, বাড়ি কেনা, ব্যবসা করব, তার থেকে মনে হয় ২০২০ সাল পার করে ২০২১ সালে যেয়ে যদি দেখি বেঁচে আছি- এটাই আমাদের বড় অর্জন হবে। সেই জায়গা থেকে দুঃখ নিয়ে বলবো, পৃথিবী শান্ত হলে বলব শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ কোন জায়গায় দাঁড়াবে। উপর আল্লাহ যদি ঠিক করে দেন, এই সিনেমা নিয়ে আশাবাদী, দর্শক একটা বিনোদনমূলক চলচ্চিত্র উপহার পাবেন।

বাপ্পি চৌধুরী সহশিল্পী হিসেবে কেমন?

সে খুব ভালো অভিনেতা, এতে সন্দেহ নাই। অনেক হেল্পফুল আর্টিস্ট। আমি তো অনেক দিন পর অন্য কোনো হিরোর সঙ্গে কাজ করেছি, সেই হিসেবে রেসপন্স ভালো ছিল। ডায়ালগ ডেলিভারি ভালো করে।

পশ্চিমবঙ্গে আপনার গ্রহণযোগ্যতা দেখা যায়, কারণ কী?

আসলে ভক্ত যেখানেই থাকুক না কেন প্রত্যেক অভিনয়শিল্পীর জন্য এটা অর্জন। আমি জীবনে অ্যাওয়ার্ড না পেলেও দর্শক আমাকে ভালোভাবে গ্রহণ করেন- এটাই আমার অ্যাওয়ার্ড। এটা ভাষায় প্রকাশ করা যায় না।
এছাড়া আসলে অনেক বেশি ছবিতে অভিনয় করে ফেলেছি। এটার জন্য হয়তো পশ্চিমবঙ্গে গ্রহণযোগ্যতা। দুই বাংলার সিনেমা তো একই সূত্রে গাঁথা। অনেক অভিনয়শিল্পী দেখা যায় যারা কলকাতার, কিন্তু তাদের ফ্যামিলির অতীত জীবন বরিশাল, নোয়াখালী, যশোর ইত্যাদি জায়গার। সেই জায়গা থেকে একটা নাড়ির টান তো থাকে। আর কোনো না কোনো আত্মীয় এই দেশের। সেই জায়গা থেকে আমাদের দেশের সিনেমার গান তারা হিউজ দেখে। কিছু ভক্তদের সঙ্গে যোগাযোগ করে দেখেছি তাদের ফোনে যদি ১০টা গান রাখার সুবিধা থাকে, সেখানে তারা ৭-৮টা গান এদেশের রাখে। এছাড়া তারা এদেশের আর্টিস্টদের লাইফস্টাইল, সিনেমা গান, ইন্টার্ভিউ দেখেন। দুই বাংলার নাড়ীর টান থেকে এই আদানপ্রদান।

এই সময় সচেতনতামূলক কী কাজ করছেন?

খুব বেশি এই ধরণের কাজে থাকতে পারিনি। এটা আমার ব্যর্থতা। কারণ আমার ছোট বাচ্চাকে সময় দিতে হয়। আমার সমর্থ ও ইচ্ছা শক্তি থেকে করছি। মানুষের কাছে রিস করার চেষ্টা করছি। মাঠে না থাকলেও মানুষের কাছে পৌঁছাতে পেরেছি।

ভবিষ্যৎ পরিকল্পনা কী?

প্রথম কথা হচ্ছে, এবারের যাত্রায় বেঁচে গেলে যেখান থেকে আমার পরিচিতি সেই জায়গায় শক্তভাবে কাজ করার চেষ্টা করবো। সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করবো। সিঙ্গেল মাদারদের নিয়ে কাজ করার ইচ্ছে আছে। তাদের নিয়ে মোটিভেশনাল স্পিস দেবো, কারণ আজকাল মানুষ অযৌক্তিক হতাশায় ভোগে। জীবনে অংশ হলো ভালো ও খারাপ। এগুলো সহজে নিতে হয়।

তারকাদের জীবনের হতাশা কেমন, কীভাবে দেখেন?

সত্যি বলতে প্রত্যেক মানুষকে আগে স্বাভাবিক হতে হবে। স্বাভাবিক জীবন যখন থাকবে অস্বাভাবিক কিছু আমাদের ছুঁতে পারবে না। আমার মনে হয়, পানি যেমন পাত্রে ঢাললে সেটা বিভিন্ন রকমে ধারণ করে। সেটা কালার থেকে আকার পর্যন্ত। প্রত্যেক মানুষকে পানির মতো স্বচ্ছ হওয়া দরকার। যতো স্বচ্ছ যতো পাতলা, ততবেশি আকার ও কালার ধারণ করতে পারবে। তাতে করে জীবনে সুখ আসবে। আমাদের ছোট জীবনে কেউই বাঁচবো না, কখনও না কখনও মরতে হবে। মৃত্যু তিন ধরণের- কেউ মারে, কেউ আত্মহত্যা করে, কেউকে এমনই মরতে হয়। এর মধ্যে থেকে আমরা এমনি মরে যাওয়া বেছে নেবো। উপর আল্লাহ আমাদের যখন মারবেন, জন্ম তিনি যখন দিয়েছেন, ইচ্ছেটা ওনার ওপর ছেড়ে দেওয়া উচিৎ। হতাশাগ্রস্ত জীবন যাপন করা ঠিক না। কারণ জীবনে উত্থানপতন না থাকলে জীবন কী করে হয়, তবে তো আমরা শিশু। আমরা যেহেতু বুদ্ধিমান, প্রফেশনে আছি, মানুষকে ভালো কাজ উপহার দিচ্ছি, সেই জায়গা থেকে আমাদের মধ্যে ঝামেলা হবে। বুদ্ধি থাকলে বিবেচনা থাকে, বুদ্ধি না থাকলে বিবেচনা থাকে না, আর বিবেচনার মধ্যে ভুলভ্রান্তি আছে। এমন কিছু করা উচিৎ না যেটার পর জীবনে আরও অনেক দায়িত্ব থেকে যায়।

আরও পড়ুন :

জিএ/এম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিগগিরই অভিনয়ে ফিরছেন রিয়া
শিগগিরই অভিনয়ে ফিরছেন সাম্প্রতিক আলোচিত বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। নানা আলোচনা-সমালোচনার পর নতুন বছরেই পর্দায় ফিরতে যাচ্ছেন এই নায়িকা। তার অভিনয়ে ফেরার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারই বন্ধু ও পরিচালক রুমি জাফেরি। রুমি জাফেরি জানিয়েছেন, অতীতের সময় যেমনই হোক না কেন নতুন বছরই অভিনয়ে ফিরছেন রিয়া। সম্প্রতি ওর সাথে দেখা করেছি আমি। তবে সে এখন বেশ চুপচাপ। খুব বেশি কথা বলেনি। সুশান্ত সিংয়ের মৃত্যুর ঘটনায় অনেক ঝড় বয়েছে রিয়ার ওপর। আশা করছি শিগগিরিই স্বাভাবিক হবে রিয়া। তিনি আরও বলেন, চলতি বছরটা সবার কাছে একটা দুঃসময়ের মতো। রিয়ার কাছেও এমনটা ছিল। নীতিগতভাবে অনেকটাই ভেঙে পড়েছে সে। আশা করছি কাজে ফিরলে সব ঠিক হয়ে যাবে। প্রসঙ্গত, গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়ার নাম প্রকাশ্যে আসে। পরে ০৮ সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে এনসিবি। সেই সময় প্রায় একমাসের মতো মুম্বাইয়ের বাইকুল্লা জেলে বন্দী থেকে ০৪ অক্টোবর জামিনে মুক্তি পান সুশান্ত সিংয়ের সাবেক প্রেমিকা রিয়া। এসআর/ এমকে
শিগগিরই অভিনয়ে ফিরছেন রিয়া
অনুদানের ছবি পেতে ছুটছেন তারকারা!  
২০২০-২১ অর্থ বছরের জন্য চলচ্চিত্রে সরকারি অনুদানের জন্য রেকর্ড সংখ্যক চিত্রনাট্য জমা  পড়েছে। একই সঙ্গে তারকা শিল্পীদের চিত্রনাট্য জমা দেওয়ারও যেন উৎসব হয়েছে। চিত্রনাট্য জমা দেওয়ার সবশেষ সময় ছিল বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত। বিভিন্ন সূত্রে জানা যায়, এবার অনুদানের জন্য চিত্রনাট্য জমাদানকারীদের মধ্যে রয়েছেন অভিনেত্রী জয়া আহসান, অপু বিশ্বাস ও শাহনূর, অভিনেতা আলমগীর ও শাকিব খান, প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু, পরিচালক অপূর্ব রানা, গাজী মাহবুব, মোস্তাফিজুর রহমান মানিক, সাজ্জাদ খান, বন্ধন বিশ্বাস, সানী সানোয়ার, কাজী হায়াত ও দেলোয়ার জাহান ঝন্টু। তবে চিত্রনাট্য বাছাইয়ের জন্য এখনো জুরি বোর্ড গঠিত হয়নি। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। চলতি প্রজ্ঞাপন অনুযায়ী পূর্ণদৈর্ঘ্যে ১০টি এবং স্বল্পদৈর্ঘ্যে ১০টি চলচ্চিত্র অনুদান দেওয়া হবে। এম
অনুদানের ছবি পেতে ছুটছেন তারকারা!  
নতুন বছরে আন্তর্জাতিক প্লাটফর্মে ডেডলাইন রেকডর্স
ডেডলাইন মিউজিক কোম্পানী কাজ শুরু করে ২০০৩ সাল থেকে। এই লেবেল কোম্পানী থেকে নিয়মিত সংগীত শিল্পী, আবৃত্তি শিল্পী, সিনেমার গান, নাটক এবং পুরো সিনেমার অডিও ভিডিও ক্যাসেট, সিডি এবং ডিভিডি প্রকাশ হয়েছে। দেড় যুগ মানে ১৮ বছরে পর্দার জনপ্রিয় তারকা মোশাররফ করিম, অপূর্ব, নিশো, মেহজাবিন, তানজিন তিশা থেকে শুরু করে অনেকের নাটক, টেলিছবি এখান থেকে প্রকাশ হয়েছে। এছাড়া সংগীত তারকা আসিফ আকবর, হাবিব, তাহসান, বালামসহ অনেক তারকা শিল্পীদের গান ডেডলাইনের ব্যানারে প্রকাশ হয়েছে। তবে নতুন বছরে নতুন খবর দিলেন এই ডেডলাইন মিউজিকের কর্ণধার ফাহিম ইসলাম। তিনি জানান, নতুন বছরে আর্ন্তজাতিক প্ল্যাটফর্ম নিয়ে আসছে ডেডলাইন। যার নাম থাকছে ডেডলাইন রেকর্ডস। শুধু দেশিয় মিডিয়া না, আর্ন্তজাতিক শিল্পীরাও এই প্লাটফর্ম-এ কাজ করবে। এমনকি দেশিয় শিল্পীদের সঙ্গে আর্ন্তজাতিক শিল্পীরা মিলিত হয়ে একসঙ্গে এই প্লাটফর্মে কাজ করবে।  আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ২০২১ সালের জানুয়ারির প্রথম দিকে প্রকাশ হচ্ছে ডেডলাইন রেকর্ডস। এম
নতুন বছরে আন্তর্জাতিক প্লাটফর্মে ডেডলাইন রেকডর্স
পর্ন তারকার সঙ্গে সালমানের সম্পর্ক কী?
সালমান খান। বলিউডের সুপারস্টার তিনি। তাকে নিয়ে ভক্তদের উন্মাদনার কমতি নেই। কদিন আগেই নিজের ৫৫তম পালন করলেন এই মহাতারকা। এই বয়সে এসেও একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন তিনি। তার জন্মদিনে যেন পুরো শহরবাসী এসে জড়ো হয় সালমানের বাড়ি গ্যালাক্সির সামনে।  কিন্তু এবার তেমন কিছুই ঘটেনি। বৈশ্বিক মহামারি করোনার কারণে  জন্মদিনের একদিন আগেই নিজের পানভেলের বাংলোতে চলে গিয়েছেন। আর ওই বাড়িতে নিভৃতিতে কাটিয়েছেন নিজের ৫৫তম জন্মদিন। এমন অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইজানকে নিয়ে বহু শুভেচ্ছা এসেছে। আর এরই মাঝে নজর কাড়ল বিশেষ একটি বার্তা। কী সেই ঘটনা জানেন?  পর্ন তারকা কেন্ড্রা লাস্টের পোস্ট দেখে মাথায় হাত সালমান ভক্তদের।  ভাইজানের জন্মদিনে কেন্ড্রা  শুভেচ্ছা জানিয়ে একটি ছবি পোস্ট করেন। সালমানের সঙ্গে নিজের একটি ছবি এডিট করে পাশাপাশি বসিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর ওই ছবিটি শেয়ার করে তিনি লিখেছেন, জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা আপানাকে সালমান খান। আশা করি আপনার জন্মদিন আনন্দে কাটবে। এদিকে ওই পোস্টের পর থেকে নেটিজিনদের একাংশ  হাসি-তামাশায় মেতে উঠেন। সালমান এখনো বিয়ে করেননি। আরও পড়ুন... একাকীত্বে ভুগছেন শ্রাবন্তীর স্বামী! অ্যাকশন অবতারে সানি লিওন হিন্দি গান গাইলেন হিরো আলম (ভিডিও) আমি যাই করি মানুষের সহ্য হয় না: হিরো আলম (ভিডিও) কেউ মন্তব্য করেছেন, ভাই মনে হচ্ছে এ তারকা আপনার প্রেমে পড়ে গেছে। অতীতে অবশ্য শাহরুখ খানকে নিজের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্ড্রা। এম
পর্ন তারকার সঙ্গে সালমানের সম্পর্ক কী?
গায়িকার মামলা, আসিফ বললেন আমি বিরক্ত এবং বিব্রত
বছরের শেষ দিন অর্থাৎ আজ ৩১ ডিসেম্বর নিজের বিরুদ্ধে মামলা হওয়া নিয়ে ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন বাংলা গানের যুবরাজ খ্যাত আসিফ আকবর। স্বনামধন্য একজন গায়িকা তার বিরুদ্ধে মামলা করেছেন বলে উল্লেখ করেছেন ও প্রিয়া খ্যাত এই তারকা শিল্পী। আসিফ মামলার বিষয়টি প্রকাশ করলেও কে এই মামলা করেছেন তা গোপন রেখেছেন। পাঠকদের জন্য আসিফ আকবরের স্ট্যাটাসটি তুলে ধরা হলো। বছরের শেষ দিনে আদালতের সমন পেলাম। কোন একজন স্বনামধন্য গায়িকা মামলা করেছেন। এখনো মামলার কপি উত্তোলন করিনি তাই সঠিকভাবে কোন তথ্য দিতে পারছিনা। এতোটুকু জানি ময়মনসিংহ গিয়ে মামলা ফেস করতে হবে। হাতে কিছু সময় আছে। এদিকে কপিরাইট অফিসের যাদুতে মুগ্ধ আমি। তাদের ভুলভাল দিকনির্দেশনা এখন গলার ফাঁস হয়ে গেছে। ওখানেও অযাচিত ঝামেলায় জড়াতে হচ্ছে। এসব ঝামেলা কখনো আমি চাইনি, চাইও না। আপাতত ভূক্তভোগী তবে জয় নিশ্চিত ইনশাআল্লাহ। মামলা আমার ভাল লাগেনা। আবার রাশি গ্ন্ডগোলে মুক্তির উপায়ও একমাত্র যুদ্ধ। যতই লুকিয়ে বেড়াতে চাই ততোই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে অযাচিত ঝামেলাগুলো। আমার বিরুদ্ধে কোনরকম অপরাধ প্রমাণ করার কিছু আছে তা আপাতদৃষ্টিতে দেখিনা। কোর্টকাচারী লম্বাচওড়া প্রক্রিয়া। রসদ আছে প্রচুর, মামলা আমিও করতে পারি, কারো বিরুদ্ধে এসব প্ল্যান নিয়ে ভাবার সময়ও নাই। সেক্ষেত্রে আরেক পক্ষের দাবড়ানী সহ্য করাটাই শ্রেয় মনে করেছি। আমি মামলা দিলে মানুষ বলবে- এগুলো আসিফের সাথে যায়না। অসহনীয় অত্যাচার সহ্য করে যাচ্ছি সহজাত অভ্যাসের বাইরে গিয়ে। এখন আমার অনেক ধৈর্য, তবে এটা দুর্বলতা নয়। এতো ঝামেলা আমার সাথেই কেন হয় ? এই প্রশ্ন আসা স্বাভাবিক। আমি নিজেও বিরক্ত এবং বিব্রত। সত্য কথা বলার সাহস রাখুন, ঝামেলা হবে আপনার নিশ্চিত বন্ধু। সব সুবিধা নিয়ে মুখ বন্ধ রাখুন, কাপুরুষের মত মৃত্যুস্বাদ গ্রহণ করুন। আরো একদিন আমি জিতবো, বারবার জিতেই যাবো পুরোনো অভ্যাসে। একটু লম্বা সময় নিতে হবে এই যা, ধৈর্য তো ধরতেই হবে... মাঝেমাঝে মনে হয়ে সুলতান বাদশাহ সম্রাটদের আমলে থাকলে এতো সময় নষ্টই হতো না। ভালোবাসা অবিরাম... এদিকে মিউজিক ইন্ডাস্ট্রিতে গুঞ্জন শোনা যাচ্ছে আসিফের বিরুদ্ধে মামলাটি করেছেন সঙ্গীত শিল্পী ন্যান্সি। এম  
গায়িকার মামলা, আসিফ বললেন আমি বিরক্ত এবং বিব্রত
আরও পড়ুন
মানিকগঞ্জে পথচারীদের ২০ হাজার মাস্ক বিতরণ
সিনোফার্মের করোনা টিকা অনুমোদন দিলো চীন
সুখবর দিলেন অপু বিশ্বাস
করোনায় চব্বিশ ঘণ্টায় মৃত্যু কমলো