
২০১৬ সালে একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল সেভিয়া ও বার্সেলোনা। সেবার ২-০ গোলে জিতেছিল বার্সা। আর এবার ৫-০ ব্যবধানে ম্যাচ নিজেদের করে নিলো কাতালানরা।
শনিবার রাতের ম্যাচটিতে সেভিয়াকে বিধ্বস্ত করে টানা চতুর্থবারের মতো কোপা দেল রে শিরোপা ঘরে তুলল স্প্যানিশ জায়ান্টরা। এদিনে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে আরও ২ গোল। সব মিলিয়ে টানা চতুর্থবারের মতো কোপা দেল রে শিরোপা জয়।
লুইস সুয়ারেজ দুটি। লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও ফিলিপে কৌতিনহো একটি করে গোল করেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : সাকিবের সামনে ২ মাইলফলক
--------------------------------------------------------
আর এই ম্যাচটিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েন আর্জেন্টাইন মহাতারকা মেসি। মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি কোপার ফাইনালে গোল করার কৃতিত্ব দেখালেন বার্সা ফরোয়ার্ড। ২০০৯, ২০১২, ২০১৫, ২০১৭ ও ২০১৮ সালের ফাইনালে গোল করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। মেসির আগে কেবল তেলমো জারা পাঁচটি ফাইনালে গোল করেছিলেন।
সেভিয়ার বিপক্ষে ফাইনালে গোল করার মাধ্যমে টানা নয় মৌসুম ৪০ এর বেশি গোল করলেন মেসি। তাছাড়া ক্লাব এবং জাতীয় দলের হয়ে ২৭টি ফাইনাল খেলে ২৮টি গোল করেছেন ৩০ বছর বয়সী এই তারকা। পাশাপাশি ১২টি গোলে সহায়তাও করেছেন।
মেসির পাশাপাশি সুয়ারেজও কোপা দেল রে’র ফাইনালে জোড়া গোল করার সুবাদে বার্সার জার্সি গায়ে ১৫০তম গোলটি করেন।
৫ ফাইনালে গোল করার রেকর্ডে ভাগ বসালেও এক দিক থেকে এখানেও মেসি পিছিয়েই আছেন জারার চেয়ে। জারা নিজের খেলা ৫টি ফাইনালেই গোল করেছিলেন। কিন্তু মেসি এ নিয়ে কোপা ডেল রের ফাইনাল খেললেন ৮টি।
আরও পড়ুন :
ওয়াই/জেএইচ




