
বাংলাদেশ মহিলা ফুটবল দলের অধিনায়ক নিজে উড়ছেন সঙ্গে দলকেও উড়িয়ে নিয়ে গেলেন সেমিফাইনালে। অথচ ভিসা জটিলতায় ভারত যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল তার। শেষ পর্যন্ত লিগ শুরুর একদিন আগে ভারতে পৌঁছায় সাবিনা ও কৃষ্ণা রাণী।
প্রথম ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নেমেছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক। যার কারনে গোল পাননি। ৫-০ ব্যবধানে হেরেছিল তামিলনাড়ুর দল সিথু এফসি। পরের ম্যাচে একাদশে সুযোগ পেয়ে করেন ১ গোল। তার পরের ম্যাচে আরো ১ গোল। আর নিজের চতুর্থ ম্যাচে বুধবার করেন জোড়া গোল। তার জোড়া গোলে ভর করে জয় পায় সিথু এফসি। নিশ্চিত করে সেমিফাইনাল।
--------------------------------------------------------
আরও পড়ুন : বার্সায় সালাহকে পাশে চান কুতিনহো
--------------------------------------------------------
আজ শুক্রবার সিথুর হয়ে নিজের পঞ্চম ম্যাচে মাঠে নামেন তিনি। আজও করেন জোড়া গোল। তার জোড়া গোলে ভর করে ইন্দিরা গান্ধী একাডেমির বিপক্ষে সিথু এফসি জয় পেয়েছে ৩-১ ব্যবধানে। লিগে এটা সিথুর টানা চতুর্থ জয়। আর সাবিনার ষষ্ঠ গোল। এ নিয়ে টানা চার ম্যাচে গোল করলেন সাবিনা খাতুন।
১০ এপ্রিল ফাইনাল রাউন্ডের শেষ ম্যাচে সিথুর প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ইস্টার্ন স্পোর্টিং ইউনিয়ন। ৫ ম্যাচের ৪টিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে সাবিনাদের দল। ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ইস্টার্ন স্পোর্টিং।
শুক্রবার ম্যাচের ২৭ মিনিটে সিথুর অধিনায়ক ইন্দুমতি গোল করে এগিয়ে নেন দলকে। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ম্যাচে সমতা ফেরায় ইন্দিরা গান্ধী একাডেমি। বিরতির পর সাবিনা জোড়া গোল করে সিথুকে ৩-১ ব্যবধানে জেতান। আজও অবশ্য ম্যাচসেরার পুরস্কার পাননি তিনি। আগের ম্যাচেও জোড়া গোল করে পাননি ম্যাচসেরার পুরস্কার।
ফাইনাল রাউন্ড শেষে শেষ চারে ওঠা দলগুলোর সেমিফাইনাল ম্যাচ হবে ১১ এপ্রিল। আর ফাইনাল হবে ১৪ মার্চ।
আরও পড়ুন :
এএ




