
কোনো চোট নয়, পুরনো ব্যথা মাঠের বাইরে ঠেলে দিলো তামিম ইকবালকে। শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ নিদাহাস ট্রফি খেলা শেষে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল পেশোয়ার জালমিতে এলিমিনেটর রাউন্ড খেলতে যোগ দেন তিনি।
লাহোরে এলিমিনেটর পর্বে এক ম্যাচ খেলার পর পরের ম্যাচে আর নামতে পারেননি বাংলাদেশের ড্যাশিং এই ওপেনার। সেখান থেকে থাইল্যান্ডের ব্যাংককে পাড়ি জমান ডাক্তার দেখাতে। সেখানে একটি হাসপাতালে এমআরআই করানোর পর ভালো আসেনি রিপোর্ট। এমনটিই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে।
এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে তামিমের বাম-হাঁটুতে অস্ত্রোপচার করেন অস্ট্রেলিয়ান শল্যবিধ ডেভিড ইয়াং। হাঁটুর মিনিসকাস ছিঁড়ে যাবার কারণে মেলবোর্নের অ্যাভিনিউ হাসপাতালে অস্ত্রোপচারের পর তিন সপ্তাহ বিশ্রামে ছিলেন বাম-হাতি এই ওপেনার।
--------------------------------------------------------
আরও পড়ুন: সরে দাঁড়ালেন স্মিথ-ওয়ার্নার
--------------------------------------------------------
যেখানে অপারেশন হয়েছিল সেখানেই আবার ব্যথা শুরু হয়েছে অনেক দিন ধরেই। ব্যাংককের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আগামী ৪০ থেকে ৪৫ দিন থাকতে হবে বিশ্রামে। এই সময়ে বিরত থাকতে হবে সব রকম অনুশীলন থেকেও।
আগামীকাল সোমবার ব্যাংককে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর কথা রয়েছে দেশসেরা এই ওপেনারের। আপাতত জাতীয় দলের কোনো সফর না থাকায় এই তারকা বিশ্রাম নিয়ে দ্রুত ফিরে আসবেন বলে আশ প্রকাশ করছে টিম ম্যানেজম্যান্ট।
আরও পড়ুন:
এমআর/ওয়াই




