
অবস্থা দৃষ্টে মনে হচ্ছে পিএসজি ছেড়ে নেইমারকে রিয়ালে নেয়া সহজ হবে না পেরেজের। পেরেজ যতটা সহজে মনে করেছিলেন নেইমারকে দলে ভেড়াবেন এখন তা আরো কঠিন হয়ে পড়লো। যেকোনো মূল্যে নেইমারকে সান্তিয়াগো বার্নাব্যুতে ভেড়াতে আগ্রহী তিনি।
গত আগস্টে ট্রান্সফার রেকর্ড গড়ে ২২২ মিলিয়ন ইউরোয় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার। এর পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। এখন পর্যন্ত ২৩ ম্যাচে গোল করেছেন ২৪টি, রয়েছে ১৬টি অ্যাসিস্ট। এর মধ্যে একটি হ্যাটট্রিকও রয়েছে।
এবার নেইমারকে দলে পেতে লড়াইয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ প্রিমিয়ার জায়ান্ট ম্যানচেস্টার সিটিও। ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা রিয়ালের সঙ্গে পাল্লা দিয়ে নেইমারকে প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছে স্প্যানিশ আউটলেট ‘ডন ব্যালন’।
--------------------------------------------------------
আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগের ট্রফি জয় হবে অবিশ্বাস্য
--------------------------------------------------------
স্প্যানিশ আউটলেট ‘ডন ব্যালন’ জানিয়েছে, পেপ গার্দিওলা যে কোনো মূল্যে নেইমারকে ছিনিয়ে নিতে চান।
পিএসজির সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি থাকলেও নেইমারকে পাওয়ার চেষ্টা করে যাচ্ছে রিয়াল। নেইমারের বর্তমান চুক্তিতে কোন বাই আউট ক্লজ নেই, যার কারণে ফরাসি ফুটবল সংস্থা এলএফপি ট্রান্সফারের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারবে না, সম্প্রতি এমন খবর প্রকাশের পর লস ব্লাঙ্কোসরা কাজটা আরও সহজ হবে বলেই ধরে নিচ্ছে।
কিছুদিন আগেই নেইমারকে রিয়ালে যাওয়ার অনুমতি দিয়েছেন পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি। সঙ্গে একটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি। পিএসজির ঘরে চ্যাম্পিয়নস লিগের ট্রফি তুলে আনতে হবে। তবেই নেইমারের স্পেনে যাওয়ার গ্যারান্টি পাক্কা।
চ্যাম্পিয়নস লিগে চলতি মৌসুমে শেষ ষোলো নিশ্চিত করেছে পিএসজি। যেখানে তাদের প্রতিপক্ষ আবার রিয়াল মাদ্রিদ। নেইমারকে ধরে রাখার মত এই ম্যাচেও প্রতিপক্ষের দিক থেকে যে পিএসজিকে মারাত্মক প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে হবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন:
এএ




