
সময়টা খুবই খারাপ যাচ্ছে রিয়াল মাদ্রিদের। খারাপ বলতে ইতোমধ্যেই লেগানেসের সঙ্গে হেরে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে। লা লিগা টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে দলটি। অথচ তারা গত আসরের লা লিগা চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়ন, ফিফা ক্লাব কাপের চ্যাম্পিয়ন।
অথচ এ মৌসুমে ইতোমধ্যে রিয়াল দুইটি টুর্ণামেন্টের রেস থেকে বাদ হয়ে গেছে। এমন অবস্থার পর চলতি মৌসুমে রিয়ালের চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়টা অবিশ্বাস্য হবে বলে মনে করছেন রিয়াল শিবিরের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার আগে তাদের ফেব্রুয়ারিতে শেষ ষোলোতে প্যারিস সেন্ট জার্মেইকে হারাতে হবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ফাইনালে ট্রফি তুলে ধরার হুঙ্কার মাশরাফির
--------------------------------------------------------
লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এছাড়া মর্যাদার চ্যাম্পিয়নস লিগে শিরোপাধারী দল তারা। কিন্তু চলতি মৌসুমে তারকা খেলোয়াড়দের ফর্মহীনতায় লিগে পিছিয়ে পড়ে শিরোপার আশা এক প্রকার ছেড়ে দিয়েছে দলটি। অন্যদিকে কোপা দেল’রেতেও শেষ আট থেকে বাদ পড়েছে তারা। তাই মর্যাদার চ্যাম্পিয়নস লিগ টুর্নামেন্টেই নজর রাখছে দলটির খেলোয়াড়রা।
গত দুই মৌসুমে ইউরোপীয় ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে শিরোপা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। এবার শিরোপা জিতলে হ্যাটট্রিক হবে লস ব্লাঙ্কোসদের। গত দুইবারের মতো এবারও শিরোপা জয় নিয়ে রোনালদো বলেন, বছরের শেষের দিকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে পারলে এটা আমাদের জন্য অবিশ্বাস্য হবে। লা লিগায় আমরা শুরুটা ভালো করতে পারিনি। আমরা হতাশ।
তিনি আরো বলেন, কেউ আমাদের ওপর খুশি নয়। লা লিগায় এবার ভালো করাটা আমাদের জন্য কঠিন হবে। তবে আমরা নিরাশ হতে পারি না। যদিও মৌসুমের শুরুর দিকেই আমরা অনেকগুলো পয়েন্ট হারিয়ে বসেছি। আমাদের কাজ চালিয়ে যেতে হবে।
আরও পড়ুন:
এএ




