
পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে সংশ্লিষ্ট আইন সংশোধন করে ১০ বছরের কারাদণ্ডের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) টিএসসিতে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানায় প্রতিষ্ঠানটি।
এসময় পাবলিক পরীক্ষা (অপরাধ) (সংশোধন) আইন, ১৯৯২ এর ৪ ধারা পুনরায় সংশোধন করে শাস্তির মাত্রা আগের মতো সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং নির্দিষ্ট ধারা অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির যথাযথ প্রয়োগ নিশ্চিতের দাবি জানানো হয়।
--------------------------------------------------------
আরও পড়ুন: অভিজ্ঞতার ভিত্তিতেই এইচএসসির প্রস্তুতি নেয়া হয়েছে: শিক্ষামন্ত্রী
--------------------------------------------------------
এছাড়া প্রশ্ন প্রণয়ন, ছাপানো ও বিতরণের কাজটি পরীক্ষামূলকভাবে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা, প্রশ্নফাঁস নিয়ে গঠিত যেকোনো তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, পাবলিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে প্রশ্নপত্রের একাধিক সেট রাখা, তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধে তদারকি বাড়ানো, কোচিং সেন্টার নিষিদ্ধকরণে সরকারের ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা ২০১২’ এর অস্পষ্টতা দূর করাসহ নয়টি সুপারিশ করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ৫ আগস্ট টিআইবির একটি গবেষণা প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। সরকার তা আংশিক বাস্তবায়ন করেছে।
আরও পড়ুন:
কে




