
ভারতের রাষ্ট্রপতি ভবনে দীর্ঘদিন ধরেই রমজান মাসে ইফতারের রীতি চলে আসছে। তবে এবছর থেকে আর ইফতারের আয়োজন করা হবে না। এমনটা বললেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দর। খবর বিবিসি।
রাষ্ট্রপতির এক কর্মকর্তা জানিয়েছেন, শুধু ইফতার নয়, কোনো ধর্মীয় অনুষ্ঠানই আর রাষ্ট্রপতি ভবনে পালিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন সেদেশের রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
এ ধরনের সব অনুষ্ঠানই করা হয় করদাতাদের দেয়া টাকায়। তাই ধর্মনিরপেক্ষতার আদর্শ অনুসরণ করে কোনোরকম ধর্মীয় অনুষ্ঠান পালন না করা সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
রাষ্ট্রপতির প্রেস সচিব অশোক মালিক সংবাদসংস্থা পি টি আইকে বলেন, রামনাথ কোভিন্দ দায়িত্ব নেয়ার পরে সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি ভবনের মতো সরকারী ভবনগুলোতে কোনো ধরণের ধর্মীয় অনুষ্ঠান পালন করা হবে না। এ ধরনের সব অনুষ্ঠানই যেহেতু করদাতাদের দেয়া অর্থে করা হয়, তাই ধর্মনিরপেক্ষতার আদর্শ অনুসরণ করে কোনোরকম ধর্মীয় অনুষ্ঠান পালন না করা সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
--------------------------------------------------------
আরও পড়ুন : ‘দলের নারীদের উঁচু পদ দিতে যৌন সুবিধা নেন ইমরান’
--------------------------------------------------------
তবে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান বা জয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা বার্তা দেয়া বন্ধ করেননি রাষ্ট্রপতি।
এর আগে এ পি জে আব্দুল কালাম যখন রাষ্ট্রপতি ছিলেন, সেই পাঁচ বছরও অবশ্য রাষ্ট্রপতি ভবনে ইফতার আয়োজিত হয় নি। তবে প্রণব মুখার্জী প্রতিবছরই ইফতারের আয়োজন করতেন।
আরও পড়ুন :
এপি




