ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

আইয়ুব বাচ্চুর গান ফেসবুকে ভাইরাল, ছেলেটি কে? (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ১৭ এপ্রিল ২০১৮, ১২:১৯ পিএম
ছবি : সংগৃহীত

আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান ‘হাসতে দেখো গাইতে দেখো’। বাংলাদেশের ব্যান্ডসঙ্গীতে যে কয়েকটি গান তুমুল জনপ্রিয়তা পেয়েছে তার মধ্যে এই গানটি অন্যতম। লিখেছেন জনপ্রিয় গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। এবার গানটি এক শিশুশিল্পীর কণ্ঠে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পেয়েছে।

অচেনা এক শিশুশিল্পীর কণ্ঠে গানটি ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। অনেকেই ফেসবুকে তাদের ওয়ালে গানটি শেয়ার করছেন, প্রশংসা করছেন শিল্পীর। কিন্তু কে এই শিশুশিল্পী?

গানের ভিডিও দৃশ্যে দেখা যায়, দুজন বাজাচ্ছেন গিটার, একজন পারকাশন, একজন বাঁশি। চার মিউজিশিয়ানের দলে মূল ভোকাল একজন শিশুশিল্পী। তার বয়স ৮ থেকে ১০ বছর! একটি ঘরোয়া আয়োজনে গান করছে তারা।

--------------------------------------------------------
আরও পড়ুন : আবারও আলোচনায় প্রিয়া প্রকাশ (ভিডিও)
--------------------------------------------------------

সেই আয়োজনের গানটি কেউ একজন ভিডিও করে ফেসবুকে প্রকাশ করেছিলেন। সেখান থেকে ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে যায় সোশাল মিডিয়ায়। প্রশংসিত হতে থাকে শিশুটির কণ্ঠ। কেউ কেউ ছোট্ট ছেলেটির নাম দিয়েছেন জুনিয়র আইয়ুব বাচ্চু!

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়া এই ছেলের কথা জেনে গেছেন আইয়ুব বাচ্চু নিজেও। গণমাধ্যমে আইয়ুব বাচ্চু ছেলেটির প্রশংসা করেছেন। বলেছেন, ‘সঠিক যত্ন পেলে এই ছেলেটি অনেক ভালো করবে।’

এদিকে সোশ্যাল মিডিয়ায় পাওয়া তথ্যে জানা গেছে, শিশুশিল্পীর নাম রাফসানুল ইসলাম। ‘ধোঁয়া’ নামের তাদের একটি ব্যান্ড রয়েছে। এই ব্যান্ডে লিড গিটারিস্ট হিসেবে আছেন কার্জন রায়। গানটির ভিডিও ধারণ করেন মোরশেদ অমি।

ধোঁয়া ব্যান্ডের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে গত ১৩ এপ্রিল ‘হাসতে দেখো গাইতে দেখো’ গানটি প্রকাশ করা হয়।

আরও পড়ুন :

পিআর/সি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
থার্টি ফার্স্ট নাইটে আরটিভিতে গাইবেন অনুপম-তাহসান
ইংরেজি নতুন বছরের আগমন উদযাপন করতে আরটিভির বিশেষ আয়োজন ‘ক্লাব এশিয়া মনের মানুষ’ অনুষ্ঠানে গান গাইবেন পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায়। একই অনুষ্ঠানে গান গাইবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। আজ ৩১ ডিসেম্বর, সোমবার রাত ১১টা ২৫ মিনিটে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি। গানে-গানে নতুন বছরের প্রথম প্রহর মাতিয়ে তোলার জন্য পশ্চিম বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অনুপম রায় এবং তার ব্যান্ড 'দ্যা অনুপম রায় ব্যান্ড' ঢাকায় আসছেন। অনুষ্ঠানটিতে অনুপম রায়ের সঙ্গে মঞ্চে থাকবেন এপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। থার্টি ফার্স্ট রাতে অনুপম রায়ের সঙ্গে অনুষ্ঠান এবং মঞ্চ ভাগাভাগির বিষয়ে তাহসান জানান, আমি ১০টির মতো গানে অংশ নেবো। যেহেতু সরাসরি অনুষ্ঠান, জনপ্রিয় গানের পাশাপাশি অনুরোধের গানও থাকতে পারে। অনুপম রায়ও একই সংখ্যক গান করবেন বলেও জানান তিনি। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হওয়ায় দর্শকদের মতামত ও অনুরোধের সুযোগও থাকবে বলে জানান তাহসান। অন্যদিকে আরটিভির পক্ষ থেকে জানানো হয়, পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছে বেশ কিছু চমক দিয়ে। অনুপম রায় এন্ড ব্যান্ড ও তাহসান খান দুই বাংলায় সমান ভাবে জনপ্রিয়। প্রত্যাশা করা যাচ্ছে অনুষ্ঠানটি ব্যাপক দর্শক জনপ্রিয়তা পাবে।   আরএস/জিএ/এসআর  
থার্টি ফার্স্ট নাইটে আরটিভিতে গাইবেন অনুপম-তাহসান
লন্ডনে ব্যারিস্টারি পড়তে চান সঙ্গীতশিল্পী সালমা
সংগীত ও সংসার দুটোর সঙ্গেই পড়ালেখাকে গুরুত্ব দিয়েছেন মৌসুমী আক্তার সালমা। ধানমণ্ডির একটি বেসরকারি ল কলেজে এলএলবি পড়ছেন এই সংগীতশিল্পী। আগামী জানুয়ারিতে তার দ্বিতীয় বর্ষের ফাইনাল। চার বছরের এলএলবির বাকি দু’বছর লন্ডনে পড়তে চান তিনি। এ প্রসঙ্গে আজ শুক্রবার আরটিভি অনলাইনকে সালমা বলেন, পরীক্ষা শেষ করে আমি পরিপূর্ণ সিদ্ধান্ত নেবো। তবে নিশ্চিত যে, আমি মুভ করবো। বাকি দুটি বছর আমি ইউকেতে(লন্ডন) পড়তে চাই।’   ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতায় সাবেক এই চ্যাম্পিয়ন দুই বছর সঙ্গীত অঙ্গন থেকে কিছুটা দূরে ছিলেন। তবে তার এ দূরে থাকা ছিল পরিবার ও সন্তান নিয়ে। সবশেষ ২০১৬ সালে তার ‘মনমাঝি’ অ্যালবাম বের হয়। তবে জানা যায়, ইউটিউবে প্রকাশের জন্য সম্প্রতি ‘আপন মানুষ’, ‘আমারে ভুলিয়ারে বন্ধু’, ‘প্রাণ ভ্রমরা’ সহ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আগামী জানুয়ারিতে ভিডিওসহ কয়েকটি গান প্রকাশিত হবে। তবে দেশের বাহিরে গেলেও সংগীতের সঙ্গে সম্পৃক্ততা থাকবে বলে জানান তিনি।   আরও পড়ুন : বলিউড অভিনেতা কাদের খান গুরুতর অসুস্থ জিএ/এসআর
লন্ডনে ব্যারিস্টারি পড়তে চান সঙ্গীতশিল্পী সালমা
নেশাই এখন পেশা অনিকের
আহনাফ খান অনিকের কাছে গিটার কোনো বাদ্যযন্ত্র না, যেন একটা ভালোবাসা। কোনো প্রশিক্ষণ কেন্দ্রে যাননি। তালিম নিতে বড় কোনো গুরুর দীক্ষা লাভেরও সুযোগও পাননি। ভালোবাসতে গিয়েই শিখেছেন গিটারে সুর তোলা, গড়েছেন ক্যারিয়ার।  শুরুটা কীভাবে- প্রশ্নটা শুনে ফ্ল্যাশব্যাকে ফিরলেন যেন। একটু অন্যমনস্ক হয়ে বললেন, ‘২০০৬ সাল। শখ করে কেনা একটা গিটার ছিল। ওইটাই বাজাইতাম ভুলভাল। পরে এক বড় ভাই-নাম বিপু, বাসায় আসতেন। তার থেকে কর্ড ধরাটা দেখে নিয়েছিলাম। সেই থেকে শুরু।' অনিক বলেন, 'বিপু ভাইয়ের বাজানো দেখে খুবই আগ্রহ হইতো। এত্ত কিছু বাজাইতো একটা গিটারে! খুবই অদ্ভুত!'  অনিক পরে ডেভিড গিলমোর, মার্ক নফলার এবং এরিক ক্ল্যাপটন এদের দ্বারা অনুপ্রাণিত হন। কয়েক বছর আগে শুরু করলেও এরই মধ্যে অনিকের পরিচিতি বেশ। বাংলা ফাইভ, দ্যা আরমীন মুসা ব্যান্ড, লিমনেড এই তিনটি ব্যান্ডদলে লিড গিটারিস্ট হিসেবে কাজ করছেন। পাশাপাশি ফ্রিলান্স্যার হিসেবেও তার অভিজ্ঞতা কম না। গিটারের পাশাপাশি তিনি ম্যান্ডোলিন এবং ইউকেলেলেও বাজান।  অনিক মিউজিকের আর এন্ড বি এবং জ্যাজ জনরা পছন্দ করেন। অনিকের পরিবারের সদস্যরা পড়াশুনার পাশাপাশি গিটার বাজানোর সমর্থন করলেও ক্যারিয়ার হিসেবে সমর্থন করতেন না। তারা চাইতেন সে পড়াশুনা শেষ করে ভালো চাকরি করুক। কিন্তু জীবনে মিউজিসিয়ান হওয়াটাই ছিল তার লক্ষ্য। এটা তাকে পরিবারের সদস্যদের কাছে অন্যরকমভাবে উপস্থাপনের সুযোগ করে দিয়েছে। তরুণদের মধ্যে যারা মিউজিসিয়ান হতে চায় তাদের প্রতি অনিকের পরামর্শ হলো, “মিউজিককে শুরুতে কোনোভাবেই পেশা হিসেবে চিন্তা করা যাবে না। এটাকে নেশা হিসেবে চিন্তা করতে হবে। ভালো হলে নেশার জায়গাটা পেশায় চলে আসবে।” ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানান,  “ওভাবে ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবি না। আমি 'লিভ ইন দ্যা মোমেন্ট' টাইপের মানুষ। আজকে যা হচ্ছে তা চলুক। কালকে কি হবে কালকে দেখা যাবে। আজকেরটা প্রপারলি করা লাগবে। প্রপার হইলে কালকে ডাক আসবে। নাইলে আসবেনা।” অনিক স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজে পড়াশুনা করেছেন।  ভ্রমণপ্রিয় অনিক অবসরে রান্না করতে ভালোবাসেন।   বাংলাদেশে ক্যারিয়ার হিসেবে মিউজিসিয়ানদের সুযোগ কেমন জানতে চাইলে অনিক বলেন, “মিউজিসিয়ান হিসাবে ক্যারিয়ার গড়ার সুযোগ খুবই ভালো। ব্যাপার একটাই, ট্রেন মিস করা যাবে না। ট্রেন হাতে গোনা ৩-৪ বার আসবে। ঠিক প্ল্যাটফর্মে এগোতে হবে। আর নিজের টোনাল এবং প্লেয়িং'র একটা সিগনেচার বানাতে হবে।” তিনি বলেন, “পুরো গানে অনেক বাজানোর জায়গা থাকে, কিন্তু এর মধ্যে একটা কাজ এ রকম হতে হবে যেটা শুনলে মনে হবে যে, এটা নতুন কিছু। ইন্ডাস্ট্রি ছোট কিন্তু দুর্দান্ত সব মিউজিসিয়ান আছেন। প্রতিযোগিতা অনেক। এটাকে প্রতিযোগিতা হিসেবে নয়। নিজের জায়গা থেকে শতভাগ কাজ করতে হবে।” এসজে
নেশাই এখন পেশা অনিকের
নির্বাচন নিয়ে কী বার্তা দিলেন গায়ক-নায়ক তাহসান?
বিনোদন জগত, ক্রীড়াঙ্গন কিংবা ব্যবসা খাত। সব ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিরাই এবার রাজনৈতিক প্রচারণার কাজে নেমে পড়েছেন। কিন্তু আপনারা কী ভাবছেন? আপনাদের রাজনৈতিক মতাদর্শের সাথে মিলে গেলে সাধুবাদ জানাচ্ছেন। আর যদি রাজনৈতিক মতাদর্শের সাথে মিলে না যায় তখন নেতিবাচক কথা বলছেন, কটূ মন্তব্য করছেন। বলছেন আপন সাধ্য সিদ্ধির জন্যই এত সব প্রচারণা। কথাটা একদম ঠিক। এক ভিডিও বার্তায় কথাগুলো বলছিলেন জনপ্রিয় গায়ক-নায়ক তাহসান খান। তিনি আরও বলেন, আমাদের কথাই ভাবুন, আমরা শিল্পীরা আজ থেকে ১০ বছর আগে পাইরেসির কারণে অনেক কঠিন একটা সময় পার করছিলাম। সেই শিল্পীরাই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের কারণেই কিন্তু ভালো আছি। ঘরে ঘরে বিদ্যুৎ, সবার হাতে মোবাইল ফোন, পাইরেসির বিরুদ্ধে নীতিমালা এবং তার বাস্তবায়নের কারণে দুস্থ শিল্পী হিসেবে কিন্তু প্রতিদিন সংবাদের শিরোনাম হতে হচ্ছে না। বরং সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মান পাচ্ছি। তাহসান বলেন, এই কৃতজ্ঞতার জায়গাটা থেকে যদি আমরা এই সরকারের ধারাবাহিকতার পক্ষে কথা বলি তবে কি খুব ভুল হয়ে যাবে আমার মনে হয় না। কোটি মানুষের প্রত্যাশা পূরণ প্রায় অসম্ভব একটা কাজ। কিন্তু সামগ্রিকভাবে গত ১০ বছরে দেশ কি উন্নয়নের পথে এগিয়েছে কি-না সে উত্তর আপনাদের কাছেই আছে। তিনি বলেন, আমি আপনাকে কোনও প্রতীকে ভোট দিতে বলবো, তার উপর নির্ভর করবে না আপনি কোথায় ভোট দেবেন। কিন্তু আমি আমার কৃতজ্ঞতার জায়গা থেকে চাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখুক। আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। আমরা সবাই বাংলাদেশের পক্ষে। উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে শোবিজ তারকারাও নিজেদের মতাদর্শের কথা ভিডিও বার্তায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছেন। আরও পড়ুন : সিরাজগঞ্জে নৌকায় ভোট চাইলেন জাহিদ হাসান এম/এসআর
নির্বাচন নিয়ে কী বার্তা দিলেন গায়ক-নায়ক তাহসান?
এবার জিসান খান শুভ’র ‘ভুলিনি তোমায়’
হালের ক্রেজ জিসান খান শুভ। এই তরুণ সঙ্গীতশিল্পীর ‘বিষের ছুরি’এবং ‘তোর মনের পিঞ্জিরায়’ গান দুটি তুমুল সাড়া ফেলেছে। কথা, সুর আর গায়কীর মায়াজালে জিসান যেনো শ্রোতা-দর্শকদের বেঁধে নিয়েছেন আপন মহিমায়। সাফল্যের ধারাবাহিকতায় আবারও নতুন গান ও ভিডিও নিয়ে হাজির হচ্ছেন জিসান খান শুভ। গানের শিরোনাম ‘ভুলিনি তোমায়’। বরাবরের মতো এবারের গানেও কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তিনি। আর গানটির সঙ্গীতায়োজনে ছিলেন আমজাদ হোসেন। এরই মধ্যে স্যাড রোমান্টিক গল্পে, পূবাইলের বিভিন্ন লোকেশনে চিত্রায়ণ করে প্রডাকশন হাউজ ভিজুয়্যালাইজারের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন রেজাউর রহমান রাজু। গানের মডেল হিসেবে দেখা যাবে রাসেল এবং জেরিন খানকে। থাকছে জিসান শুভর উপস্থিতিও। নিজের নতুন গান প্রসঙ্গে শুভ বলেন, আমার প্রতিটি গান আমি একটু সময় নিয়ে করার চেষ্টা করি। যাতে আমার কাজটি নিখুঁত হয়। সেই সাথে শ্রোতারাও পরিপূর্ণ বিনোদন পান। এবারে গানটিও অনেক সময় আর যত্ন নিয়ে করেছি। আর গানের কথা, সুর ও সঙ্গীতের সাথে মিল রেখে নির্মাণ করা হয়েছে ভিডিওটি; যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে বলে আমার বিশ্বাস। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে আগামী ২৪ ডিসেম্বর সোমবার ইউটিউব-এ গানটির ভিডিও প্রকাশ হবে। এম/পি
এবার জিসান খান শুভ’র ‘ভুলিনি তোমায়’
আরও পড়ুন
আইয়ুব বাচ্চুকে স্মরণে আসিফের গান
আইয়ুব বাচ্চু স্মরণে গাইলেন চার শিল্পী
কনসার্টে কাঁদলেন আইয়ুব বাচ্চুর ছেলে-মেয়ে
আইয়ুব বাচ্চুকে ছাড়া এলআরবি’র কনসার্ট