
তরুণ প্রজন্মের সঙ্গীতশিল্পী রাজিব, রাফাত, রন্টি ও নাজু একসঙ্গে হাজির। এবারের বৈশাখ মাতাতে ‘এলো পহেলা বৈশাখ’ শিরোনামে গান ও মিউজিক ভিডিও নিয়ে দর্শক মাতাতে এসেছেন তারা।
১৪ এপ্রিল ‘এলো পহেলা বৈশাখ’ গানের ভিডিও ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটির কথা লিখেছেন কামরুল ইসলাম সোহাগ, সুর করেছেন রাফাত। গানের ভিডিওতে নৃত্য নির্দেশনা দিয়েছেন কবিরুল ইসলাম রতন। পরিচালনা করেছেন শাহীদ শরিফ। উপদেষ্টা হিসেবে ছিলেন সৈয়দ আশিক রহমান। প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।
--------------------------------------------------------
আরও পড়ুন : পরিবর্তনে কনা
--------------------------------------------------------
শাহীদ শরীফ বলেন, ‘মিউজিক ভিডিওটির নির্মাণের ক্ষেত্রে সময় আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। কারণ গানটি বৈশাখ উপলক্ষে করা। কম সময় পেলেও সবার চেষ্টা ছিল ভালো একটি মিউজিক ভিডিও উপহার দেয়ার। কারণ বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড কোয়ালিটিতে বিশ্বাস করে। বৈশাখের গানের কথা ও সুরের সঙ্গে মিল রেখে ভিডিও দৃশ্যধারণ করা হয়েছে।’
আরও পড়ুন :
এম/পি




