
হালের জনপ্রিয় মডেল-অভিনেত্রী আজমেরী আশা একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন। গানটির শিরোনাম ‘ফিরে এসো’। এতে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সঙ্গীতশিল্পী শোভন আনোয়ার। কথা লিখেছেন শরীফ উদ্দিন খান।
কাহিনি নির্ভর মিউজিক ভিডিওতে আশার বিপরীতে মডেল হয়েছেন শোভন আনোয়ার নিজেই।
এ ব্যাপারে শোভন আনোয়ার বলেন, আমাকে এমন একটি কাজের সুযোগ করে দেয়ার জন্য বেঙ্গল মাল্টিমিডিয়াসহ জড়িত সবাইকে ধন্যবাদ। আপনাদের সাপোর্ট পেলে আগামীদিনে আরও ভালো গান উপহার দিতে পারব।
তিনি আরও বলেন, মিউজিক ভিডিওটির নির্মাতা ও সহ-মডেল আশার কাছে দারুণ সহযোগিতা পেয়েছি। আপনাদের সহযোগিতা না পেলে কাজটি হয়তো এতটা সহজ হতো না।
‘ফিরে এসো’ গানের মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া। ভিডিওটির উপদেষ্টা সৈয়দ আশিক রহমান। পরিচালনায় সোহেল রানা বিদ্যুত।
এম/পি




