
ঢালিউডের চলতি সময়ের হিট জুটি শাকিব খান ও বুবলী। তাদের অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ সিনেমার গানের শুটিং চলছে ব্যাংককে। পরিচালনা করছেন উত্তম আকাশ।
এবার বহুল আলোচিত ছবিটির টাইটেল গানে কণ্ঠ দিলেন রাফাত ও ঐশী। ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ শিরোনামে গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ।
গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি সঙ্গীত পরিচালনা করেছেন রাফাত। আর এই গানটিতে স্ক্রিনে শাকিব-বুবলীকে ঠোঁট মেলাতে দেখা যাবে।
এ ব্যাপারে রাফাত আরটিভি অনলাইনকে বলেন, দীর্ঘদিন ধরে সঙ্গীত অঙ্গনে আছি। এর আগে আমার গাওয়া ‘মায়াবিনী’ ছবির গান শ্রোতারা বেশ পছন্দ করেছিলেন। এবার ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির টাইটেল গান করলাম। এই গানে দেশের শীর্ষ নায়ক শাকিব খান ও বুবলীকে পারফর্ম করতে দেখা যাবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: নতুন বছরে কে এগিয়ে?
--------------------------------------------------------
তিনি আরো বলেন, গানটি আঞ্চলিক ভাষায় গাইতে হয়েছে। আর এই গানটি বেশ মজা করে গেয়েছি। শ্রোতারা পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।
ঐশীর সঙ্গে ডুয়েট প্রসঙ্গে রাফাত বলেন, ঐশীর ভয়েসে বেশ পাওয়ার রয়েছে। সে গানটি কণ্ঠে বেশ সুন্দর তুলতে পেরেছে। তার গায়কীতে এক কথায় আমি মুগ্ধ। ডুয়েট গানটি শুনে শ্রোতারাও মুগ্ধ হবেন বলে আমি মনে করি।
জানা গেছে, ছবিটি কমেডি ঘরানার। চলতি বছরেই আলোচিত এই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
আরও পড়ুন
এম/পিআর




