
বাংলাদেশী সংগীতশিল্পী সীমা খান ও কলকাতার সংগীতশিল্পী শুভমিতা ব্যনার্জী ‘সেতুবন্ধন’ শিরোনামে একটি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। চলতি বছরই বাংলাদেশ ও ভারতে প্রকাশ হবে গানটি।
সম্প্রতি কলকাতার এক স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সীমা খান।
সংগীত পরিচালনা, গানের কথা ও কম্পোজিশন করেছেন আহমেদ রাজীব। গানের কনসেপ্ট বদরুল হুদা খানের, সংগীতায়োজন মীর মাসুমের।
আমেরিকা প্রবাসী শিল্পী সীমা খান বলেন, ‘দুই দেশের বন্ধনই হলো গানের মূল বিষয়বস্তু। গানের কথাগুলোও অসাধারণ। শ্রোতারা ভালো কিছু পাবে বলেই আমার বিশ্বাস।’
কলকাতার শিল্পী রূপঙ্কর বাগচীর সঙ্গে একটি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। তবে চলচ্চিত্রের নাম এখনও ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন
পি




