
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল শনিবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।
ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ এ বন্ধের সিদ্ধান্ত নেন।
বাংলাদেশে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন আরটিভি অনলাইনকে জানান, বন্দরটির বিপরীতে অবস্থিত ভারত হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত সাহা স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়, ভারতে দুর্গোৎসব উপলক্ষে ১৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দরে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে এবং ২১ অক্টোবর শনিবার বন্দরের কার্যক্রম যথারীতি চালু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. আব্দুস সবুর আরটিভি অনলাইনকে জানান, এসময় হিলি স্থলবন্দর দিয়ে আট দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনের মতোই স্বাভাবিক থাকবে।
আরও পড়ুন :
জেবি



