
কক্সবাজারের মহেশখালী উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাহমুদ করিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী।
রোববার ভোরে উপজেলার ছোট মহেশখালীর পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, ভোরে ছোট মহেশখালী এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটলে ওই মাদক ব্যবসায়ী মাহমুদ করিম গুলিবিদ্ধ হন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বন্দুকযুদ্ধের সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন :
এসএস



