
বিএনপি একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটি কোনও রাজনৈতিক সংগঠন নয়। এরা দেশের মঙ্গল চায় না। বললেন মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এবিএম আনোয়ারুল হক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন উপলক্ষে শিবালয় উপজেলা ডাক বাংলোর সামনে কেক কাটার আগ মুহূর্তে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় ছিলেন জেপি (মঞ্জু) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আফজাল হোসেন খান, কেন্দ্রীয় তাঁতীলীগের ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম চুন্নু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিকাশ সাহা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল।
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক এই সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় তার ব্যক্তিগত উদ্যোগে তিনটি উপজেলার মসজিদ ও মন্দিরে দোয়ার আয়োজন করেন।
এর আগে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। এতে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমসহ জেলার সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন :
জেবি



