
শিল্পাঞ্চলখ্যাত গাজীপুর সিটি করপোরেশন এলাকায় খেটে খাওয়া মানুষের বসবাস বেশি। যাদের একটা বড় অংশ থাকেন বিভিন্ন বস্তিতে।শিক্ষা-স্বাস্থ্যসহ সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই মানুষেরা। তাই এই ভোট ব্যাংকের দৃষ্টি আকর্ষণে ও তাদের সমস্যা সমাধানে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
গাজীপুরের টঙ্গী এলাকার মাজার বস্তি। এই বস্তিতে অর্ধ লাখেরও বেশি মানুষের বসবাস। এখানে বসবাসকারীদের জন্য নেই ভালো স্যানিটেশন ব্যবস্থা। রয়েছে সুপেয় পানির অভাব। ভাঙাচোরা রাস্তার কারণে চলাচলেও অসুবিধায় পড়তে হয় এখানকার বাসিন্দাদের।বস্তির আশপাশে নেই ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান।
--------------------------------------------------------
আরও পড়ুন : তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টার হরতাল
--------------------------------------------------------
শুধু টঙ্গীর মাজার বস্তি নয়; একই চিত্র এরশাদনগর ও জয়দেবপুর এলাকার ছোট-বড় মিলিয়ে ১০-১২টি বস্তির। শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রায় সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এসব বস্তির লাখো মানুষ।
বস্তি এলাকায় ভোটার সংখ্যা বেশি থাকায় সেখানে ছুটে যাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা। দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। বস্তির বাসিন্দাদের ভোট নিজেদের পক্ষে নিতে পিছিয়ে নেই বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরাও।
গাজীপুর সিটিতে প্রায় ১১ লাখ ৩৮ হাজার ভোটারের মধ্যে ১৫ শতাংশই বস্তিতে বসবাস করেন।
আরও পড়ুন :
জেবি/এসএস



