
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৩৭ কেজি ওজনের ৩২০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার দুপুরে উপজেলার নাস্তিপুর সীমান্ত এলাকা থেকে পাচারের সময় বারগুলো জব্দ করা হয়। তবে কোনো পাচারকারীকে আটক করা যায়নি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি'র পরিচালক ইমাম হাসান বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
ইমাম হাসান জানান, আজ বুধবার বেলা সাড়ে ৩টার দিকে ৩/৪ জনের সোনা পাচারকারী বাংলাদেশ থেকে সোনার চালান (৩২০টি সোনার বার) ভারতে নেয়ার চেষ্টা করে। বিষয়টি বিজিবির সন্দেহ হলে পাচারকারীরা তাদের কাছে থাকা সোনার বার বহনে ব্যবহৃত একটি জ্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে উদ্ধার করা হয় ৩৭ কেজি সোনা। এর বাজার মূল্য প্রায় ১৬ কোটি টাকা।
আরও পড়ুন :
এসএস



