
‘কোটা সংস্কারের নামে মুক্তিযোদ্ধাদের অসম্মান জাতির কাম্য নয়’ এই শ্লোগানে ৬ দফা দাবিতে রাজশাহীর মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদের ব্যানারে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে রাজশাহী জেলা প্রশাসন এস এম আব্দুল কাদেরের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহীর মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদের আহ্বায়ক সাফকাত মঞ্জুর বিল্পব, সদস্য সচিব আব্দুস সাত্তার ডলার, যুগ্ম আহ্বায়ক আলমগীর মোরশেদ, আব্দুল আল রশীদ, আশরাফুজ্জামান মাসুমসহ সমন্বয় পরিষদের নেতৃবৃন্দরা।
স্মারকলিপিতে তারা কোটা সংস্কারের নামে হত্যার গুজব ছড়িয়ে উস্কানি দিয়ে দেশে অরাজগতা, নাশকতা, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টিকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাসহ ৬ দফা উল্লেখ করা হয়।
আরও পড়ুন :
এসএস



