
বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল। এ দলের প্রধান এতিমের টাকা আত্মসাত করে দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। এই রায়ের মাধ্যমে বিএনপি দুর্নীতিবাজ দল হিসেবে জাতির কাছে চিহ্নিত হয়েছে। খালেদা জিয়াকে মুক্ত করার জন্য একমাত্র আইনি পথই খোলা আছে। এ বিষয়ে আলোচনার কিছু নেই।
শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : পরকীয়া ঢাকতে সন্তানকে হত্যা করলো মা
--------------------------------------------------------
এসময় তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু ও অবাধ করতে এরইমধ্যে সকল রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করেছেন। বৈঠকে দলগুলোর দেয়া মতামতের ওপর ভিত্তি করেই আরপিও সংস্কার করার দরকার আছে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এখানে সরকারের কোনো ভূমিকা নেই।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মীরা।
আরও পড়ুন :
জেবি/জেএইচ



