
টাঙ্গাইলে পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যা মামলায় মোস্তাফিজুর রহমান নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
রোববার সকাল ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান শিকদার এ রায় দেন।
দণ্ডিত মোস্তাফিজুর রহমান (২৩) মাগুরা জেলার কাদিরপাড়া(পূর্বপাড়া) এলাকার সমসের কারিগরের ছেলে। তিনি বর্তমানে পলাতক।
--------------------------------------------------------
আরও পড়ুন : গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ২
--------------------------------------------------------
নিহত আমিনুল ইসলাম বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ছিলেন।
২০১২ সালের ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হওয়ার পরদিন তার মরদেহ পাওয়া যায় টাঙ্গাইলের ঘাটাইল থানা এলাকায়। বেওয়ারিশ হিসেবে আমিনুলের উদ্ধারের পর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করে পুলিশ। পরে আমিনুলের ভাই রফিকুল ইসলাম এ ঘটনায় মোস্তাফিজুর রহমান ও বোরকা পরা অজ্ঞাতনামা এক নারীকে আসামি করে ঘাটাইল থানায় আরেকটি এজাহার দেন।
আরও পড়ুন :
এসএস



