
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর শরীফপাড়ায় বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গোপালগঞ্জ চন্দ্রদিঘলিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের আশিক (২২) ও অজ্ঞাত এক বৃদ্ধ।
গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপালগঞ্জের কাশিয়ানীর ব্যাসপুর থেকে গোপালগঞ্জগামী একটি লোকাল বাস শরীফপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আশিক নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হন। এসময় অন্তত ১৫ বাসযাত্রী আহত হয়।
আরও পড়ুন :
এসএস



