
‘চলো সবাই সঞ্চয় করি, ডিজিটাল বাংলাদেশ গড়ায় সহায়তা করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে নানা কর্মসূচিতে জাতীয় সঞ্চয় সপ্তাহের উদ্বোধন হয়েছে।
আজ শনিবার সকালে জেলা সঞ্চয় অফিসের উদ্যোগে মানিকগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার সূচনা করেন জেলা প্রশাসক নাজমুজ সাদাত সেলিম ও মেয়র গাজী কামরুল হুদা সেলিম।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহরের জেলা সঞ্চয় অফিসে গিয়ে শেষ হয়। এসময় জেলা সঞ্চয় অফিসার রফিকুল ইসলাম ও ইসমাইল হোসেন মুরাদ উপস্থিত ছিলেন।
--------------------------------------------------------
আরও পড়ুন : নকল করায় ৪ পরীক্ষার্থী বহিষ্কারের পর আটক
--------------------------------------------------------
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সঞ্চয় অধিদপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, প্রত্যেক নাগরিক যদি সামর্থ্য অনুযায়ী সঞ্চয় করেন তাহলে দেশও এগিয়ে যাবে।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম পরান (সিআইপি), অবসর প্রাপ্ত কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালেক।
আরও পড়ুন :
ওয়াই/এসএস



