
চট্টগ্রামে ট্রাক-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চট্টগ্রামের বায়োজিদ থানার বালুচড়া মিলের কোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বয়োজিদ থানার এসআই নূরুল ইসলাম দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত সাংবাদিকদের করেছেন।
--------------------------------------------------------
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে শাহীন ব্যাপারীর দাফন সম্পন্ন
--------------------------------------------------------
স্থানীয়রা জানান, হাটহাজারীমুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত ও চালকসহ অপর দুইজন গুরুতর আহত হন।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
জেএইচ



