
কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে সোনার দোকান চুরির ঘটনা ঘটেছে। এলাকার চাঁদতারা কমপ্লেক্সের নিচ তলায় লোকনাথ জুয়েলার্সে এ চুরির ঘটনা ঘটে। চুরি শেষে চোরদল পুরাতন তালার বদলে দোকানে নতুন তালা ঝুলিয়ে যায়। রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুশামা মো. ইকবাল হায়াত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মার্কেটের নৈশপ্রহরী রফিকুল ইসলাম ও লোকনাথ জুয়েলার্সের ম্যানেজার হরেন্দ্র বিশ্বাসকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা করা হয়েছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: এখনও গ্রেপ্তার হয়নি স্কুল ছাত্রী বিউটি হত্যার প্রধান আসামি
--------------------------------------------------------
দোকান মালিক লোকনাথ রায় জানান, রোববার রাত সাড়ে ১০টার সময় তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। সোমবার সকালে এসে দোকানের সামনের দিকের সাটারে দুটি নতুন তালা ঝুলানো দেখতে পান। এ সময় তিনি অন্য পাশের সাটার খুলে ভেতরে ঢুকে চুরির বিষয়টি বুঝতে পারেন।
দোকান থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়ে যায় বলে লোকনাথ জানান।
আরও পড়ুন:
এমসি/এমকে



