
চট্টগ্রামের বাকলিয়ার মিয়াখাননগরে আগুনে ২০৭টি কাঁচা ও সেমিপাকা ঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার ভোর পৌনে পাঁচটার দিকে বৈদ্যুতিক ত্রুটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের সহকারী পরিচালক মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডে নূর মোহাম্মদের মালিকানাধীন ৭৫ কক্ষের কাঁচা, জমির খানের ৬২ কক্ষের সেমিপাকা ও মো. হারুনের ৭০ কক্ষের সেমিপাকা ঘর পুড়ে গেছে।
আরও পড়ুন:
এমসি/এসএস



