
কুমিল্লায় কলেজছাত্র সাগর হত্যা মামলার প্রধান আসামি রানাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (সকালে) গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার দিনগত রাতে ঢাকার কমলাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়।
গেলো ৪ এপ্রিল কুমিল্লা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র সাগর দত্তকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত সাগর কুমিল্লার চান্দিনার বারেরা ইউনিয়নের চিলোড়া গ্রামের শংকর দত্তের বড় ছেলে।
এছাড়া সজীব সাহা নামে আরেক ছাত্রকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। সজীব সাহা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজান চরগ্রামের রাখাল সাহার ছেলে।
আরও পড়ুন :
জেএইচ




